কলকাতা: ভোটের আগে যখন চলছে প্রহর গোনা, ঠিক সেই সময়েই একাধিক ইস্যুতে জল্পনা তুঙ্গে, যে কী অপেক্ষা করছে এরপর ? ঠিক এমনই এক আবহে সোশ্যালে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম করে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি।

If you think Narendra Modi, Amit Shah, or Yogi Adityanath are BJP’s trump cards in Bengal, you are sorely mistaken. The real trump card fighting for BJP from the shadows is the Chief Election Commission. BJP calls the shots, and the Election Commission obediently follows orders.… pic.twitter.com/Zrx74i9eC5
— Abhishek Banerjee (@abhishekaitc) April 16, 2026

[yt]https://youtu.be/berreQScnzE?si=aNLHZe8fE8qSPoXN[/yt]

আরও পড়ুন, "নির্বাচনের দিনও গ্রেফতার হতে পারে.." ! আইপ্য়াক কর্তার গ্রেফতারির পর দিলীপের মুখে কার প্রসঙ্গ ?

মোদি-শাহ-যোগীর নাম করে, নির্বাচন কমিশনকে নিশানা অভিষেকের, সোশ্যালে কী লিখলেন ?

এদিন অভিষেক এক্সহ্যান্ডেলে ভিডিও পোস্ট করে সঙ্গে লেখেন, 'আপনারা যদি মনে করেন নরেন্দ্র মোদি, অমিত শাহ বা যোগী আদিত্যনাথ বাংলায় বিজেপির তুরুপের তাস, তাহলে আপনারা মারাত্মক ভুল করছেন। আসল তুরুপের তাস হল মুখ্য নির্বাচন কমিশন। বিজেপি নির্দেশ দেয়, কমিশন বাধ্য ছাত্রের মতো আদেশ পালন করে। শ'য়ে শ'য়ে কেন্দ্রীয় বাহিনীর কোম্পানিকে পহেলগাঁও, দিল্লি, মণিপুর বা নয়ডায় মোতায়েন করা জরুরি ছিল। তাদের পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের যাঁরা নিরাপত্তা পান, তাঁদের টার্গেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমার নিজের পরিবারও রয়েছে। যে গুজরাতিবাবুরা আমাদের কর্মীদের ঘরে বন্দি থাকার জন্য হুমকি দিচ্ছেন। ফল ঘোষণার পর এক ঘণ্টার জন্যও তাঁদের পশ্চিমবঙ্গে দেখা যাবে না। এটা কোনও ধমক নয়, এটা একটা চ্যালেঞ্জ।'

কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের ?

অপরদিকে এই ইস্যুতে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই থাকবেন। আরও করবেন, অনেক করবেন। তার কারণ আসন্ন পরাজয়ের যে হতাশা, তা ধীরে ধীরে মমতা, অভিষেক -সহ সমগ্র তৃণণূল দলটিকেই গ্রাস করেছে। (তৃণমূল কংগ্রেস) দলের সমস্ত বড় নেতা জানেন এইবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারছে। তৃণমূল ক্ষমতা থেকে সরে যাবে। বিজেপির সরকার আসছে।.. যারা নেতা, যারা সাধারণ কর্মী, তারাও এই বিষয়টি ভাল করে জানে, এইবারের নির্বাচন, তৃণমূলের বিসর্জন।এই নির্বাচনে তৃণমূল আর থাকবে না, পশ্চিমবঙ্গে প্রথম, ভারতীয় জনতা প্রার্টির সরকার আসতে চলেছে।

from india https://ift.tt/G5Dqhs8
via IFTTT
0 Comments