Amit Shah: "বেছে বেছে দেশ থেকে বের করে দেওয়া হবে..", জরুরি বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: নরেন্দ্র মোদির পর এবার অমিত শাহের গলাতেও শোনা গেল বেছে বেছে দেখে নেওয়ার হুঁশিয়ারি! বললেন শুধু ভোটার তালিকা থেকেই নয়, অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করে দেওয়া হবে। অনুপ্রবেশকারীরা কীভাবে এ দেশে ঢুকল, সেই প্রশ্নেও তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জবাব দিয়েছে রাজ্যের শাসকদল।

[yt]https://youtu.be/tuz6YCCYrnk?si=6WZegJyO6w1T2Hoa[/yt]

আরও পড়ুন, রবিতে হলুদ সতর্কতা জারি, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যে

মাঝে সপ্তাহ দু'য়েকের ব্যবধান!এর মধ্যেই রাজ্যে এসেছেন বিজেপির শীর্ষ দুই নেতা। প্রথমে নরেন্দ্র মোদি! তারপর অমিত শাহ। আর দু'জনের গলাতেই উঠে একটাই শব্দবন্ধ।'চুন চুনকে'। অর্থাৎ বাছাই করে করে! বা বেছে বেছে। শনিবার তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ৩৫ পাতার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। আর সেখানেই তাঁর মুখে উঠে আসে অনুপ্রবেশ প্রসঙ্গ, হুঁশিয়ারি, হুঙ্কার। পাল্টা তাঁকে কটাক্ষ করে এই ধরমের পোস্টার লাগায় তৃণমূল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে চাই এতজন অনুপ্রবেশকারী ঢুকে পড়ল কীকরে? আপনার সরকার ঘুমোচ্ছিল? ভারতীয় জনতা পার্টির তরফে আমি স্পষ্ট করে দিতে চাই শুধু ভোটার লিস্ট থেকেই নয়, দেশ থেকে সমস্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে দেওয়া হবে। অনুপ্রবেশ হয় সীমান্ত দিয়ে। সীমান্তের দায়িত্বে BSF। আর সেই BSF অমিত শাহের অধীনস্থ। তাহলে অনুপ্রবেশ হলে সেই ব্যর্থতা তো অমিত শাহের!বারবার এই দাবি করে আক্রমণ শানায় তৃণমূল। পাল্টা, তৃণমূল সরকার জমি না দেওয়ার ফলে সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করে বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, আমি নিজে এসে আপনার সঙ্গে দেখা করে গেছি। কিন্তু আপনি কাঁটাতার লাগানোর জন্য জমি দেননি। কারণ আপনি অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক তৈরি করতে চেয়েছেন। অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার জন্য শিলিগুড়ি করিডরের নিরাপত্তা শঙ্কার মুখে। আপনার কাছে খুব কম সময় আছে, ৬মে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। ৪৫ দিনের মধ্যে, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য যতটা জমি প্রয়োজন, ভারত সরকারকে দিয়ে দেবে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সরকার।

অনুপ্রবেশ, অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, বাংলাদেশি, রোহিঙ্গা-এখন যে কোনও ভোট এলেই ঘুরে ফিরে বারবার সামনে আসে এই শব্দগুলো। কিন্তু এর স্থায়ী সমাধান কী কোনওদিনও হবে? নাকি বছরের পর বছর ধরে শুধু রাজনীতিই চলবে?

from india https://ift.tt/JlEfkjn
via IFTTT

Post a Comment

0 Comments