নয়াদিল্লি: সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-এর প্রাক্তন ডিরেক্টর এম নাগেশ্বর রাও। সর্বজন সনাতন পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। শনিবার বারাণসীতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন। (Formet CBI Chief Joins Politics)

এতদিন নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। দীর্ঘ চার দশক অতিবাহিত করেছেন সেই কাজে। এবার রাজনীতিতে যোগ দিয়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন বলে জানিয়েছেন নাগেশ্বর। জীবনের নতুন অধ্য়ায়ের সূচনা করতে সচেতন ভাবেই কাশীকে বেছে নিলেন বলে জানালেন। (M Nageshwar Rao)

সংবাদ সংস্থা ANI-কে নাগেশ্বর জানিয়েছেন, প্রশাসনিক অভিজ্ঞতাই রাজনীতিতে যোগ দিতে উৎসাহ জুগিয়েছে তাঁকে। দেশ গঠনের ক্ষেত্রে শুধুমাত্র প্রশাসনিক অভিজ্ঞতা যথেষ্ট নয়, রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া দরকার বলে মত তাঁর। পাশাপাশি, শিকড়ের সঙ্গে যুক্ত থাকার গুরুত্বও তুলে ধরেন তিনি। তাঁর মতে, সনাতন শুধুমাত্র পুজোআচ্চার রীতি নয়, বরং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। সনাতন আসলে সত্য, ধর্ম, কর্তব্য, করুণা, ন্যায়, সংযম, প্রকৃতি, পরিবার, সমাজ এবং জনকল্যাণের উপর দাঁড়িয়ে।

নিজের দলের অবস্থান নিয়ে নাগেশ্বর জানান, চারটি স্তম্ভের উপর টিকে তাঁদের আদর্শ– ১) শিক্ষা, ভারতীয় সভ্যতা, ইতিহাস ও জ্ঞানের পরম্পরা, ২) স্বাস্থ্য, আধুনিক চিকিৎসা ও ভারতীয় পরম্পরার সংমিশ্রণে সেবাদান, ৩) কর্মসংস্থান, যাতে যুবসমাজ, কৃষক, কারিগর, শ্রমিক, ছোট ব্যবসায়ীদের সম্মানজনক রোজগারের সুযোগ, ৪) সভ্যতার সঙ্গে সংযোগ, ভাষা, কলা, মন্দির, তীর্থক্ষেত্র, উৎসব, পরিবার, সংস্কৃতিকে রাষ্ট্রের শক্তির উৎসহ হলে গণ্য করা।

তবে নাগেশ্বরের দাবি, তাঁরা দেশকে অতীত ফিরিয়ে নিয়ে যেতে চান না। বরং প্রযুক্তি থেকে অর্থব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি সাংস্কৃতিক পরিচয়ে পরিচিত ভারত গড়ে তুলতে চান। তাঁর বক্তব্য, “সনাতন শুধুমাত্র নির্বাচনী প্রতীক নয়, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, শাসন, সংস্কৃতি এবং সাংস্কৃতিক জীবনে এর মূল্য রয়েছে। সকলের সমান যোগদান বাড়াতে হবে। সনাতন কারও বিরোধী নয়। কোনও জাতি বা সম্প্রদায়ের বিরোধিতা নয়, বিভাজনের পরিবর্তে সকলের জন্য কাজ করতে চায় আমাদের দল।” সর্বজন সনাতন পার্টির এগজিকিউটিভ কমিটিতে রয়েছেন মহন্ত তীর্থানন্দ, রীতু রাঠৌর।

CBI-এর তদানীন্তন ডিরেক্টর অলোক বর্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার মধ্যে ক্ষমতার টানাপোড়েনের মধ্যে ২০১৮ সালের অক্টোবর এবং ২০১৯ সালের জানুয়ারির মধ্যে সংস্থার অন্তর্বর্তী দায়িত্ব হাতে পান নাগেশ্বর। সেই সময় তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। আর্থিক তছরুপের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। তদন্তে প্রভাব খাটানোর অভিযোগও ছিল। স্ত্রীর সংস্থাকে বাঁচাতে সারদা মামলার তদন্তের গতি শ্লথ করে আনার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

from india https://ift.tt/n7Z4aNx
via IFTTT
0 Comments