কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে সামনে এল নতুন অভিযোগ। এক বালি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে দায়ের হল FIR. নতুন মামলায় ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমফানের ত্রাণ 'দুর্নীতি', 'সেবাশ্রয়' প্রকল্পে 'দুর্নীতি', পৈলানের রিসর্ট দখল করে 'তোলাবাজি', মাটি 'চুরি', জমি 'দুর্নীতি', চাকরি দেওয়ার নামে 'প্রতারণা'-র মতো ভুরি ভুরি অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। শালবনি জমি দুর্নীতি মামলায় ইতিমধ্য়ে গ্রেফতার হয়েছেন তিনি। এবার সুমিত রায়ের বিরুদ্ধে সামনে এল নতুন অভিযোগ। শালবনিতেই আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন এক বালি ব্যবসায়ী।

পালাবদলের পর পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বাঁকুড়ার ব্যবসায়ী। অভিযোগপত্রে তিনি লিখেছেন, বিভিন্ন বালি খাদানে বালি সাপ্লাই-এর কাজ করেন তিনি। সেই কাজের সূত্রে, এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। এই ব্যক্তিই বেআইনিভাবে বালি ওভারলোড করার প্রস্তাব দেন। ৫০ লক্ষ টাকা 'প্রোটেকশন মানি'ও দাবি করা হয়। এমনকী, প্রথম দিকে সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে আর গাড়ি চালাতে না দেওয়ারও হুমকি দেওয়া হয়।

উত্তরবঙ্গে ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ-কমলা সতর্কতা, পাহাড়ে ভাসবে কোন কোন এলাকা ?

এখানেই শেষ নয়। অভিযোগপত্রে ওই বালি ব্যবসায়ী লিখেছেন, ২০২৪ সালের জুলাই মাসে, কলকাতার একটি পাঁচতারা হোটেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুমিত রায়-সহ IPAC-এর একাধিক সদস্য। এরপর, ওই বছরেরই অগাস্ট মাসে দুই দফায় প্রথমে, শালবনির একটি হোটেলে, ৩০ লক্ষ টাকা ও পরবর্তীতে ক্যামাক স্ট্রিটের অফিসে সুমিত রায়ের
সহযোগীদের হাতে ১৯ লক্ষ টাকা তুলে দেন তিনি। বাকি টাকা ক্যাশ ও UPI করে পাঠানো হয়। কিন্তু অভিযোগ, 'প্রোটেকশন মানি' নিলেও বালি ওভারলোডিংয়ের কথা আর এগোয়নি।

বেশ কয়েক মাস এভাবে এগোনোর পর, তিনি বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। বালি ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগে, সুমিত রায়-সহ তাঁর ৪ সহযোগীর বিরুদ্ধে FIR দায়ের করেছে শালবনি থানা। সেই মামলায় ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শালবনি জমি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হয় সুমিত রায়কে। সেই মামলায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

from india https://ift.tt/UJLAbfx
via IFTTT
0 Comments