নয়াদিল্লি: রাজধানীতে ফের ধর্ষণের ঘটনা। চাকরির প্রলোভন দেখিয়ে ৪১ বছর বয়সি মহিলাকে মাদক সেবন করিয়ে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের ভিডিও নিয়ে পরবর্তীতে ওই মহিলাকে ব্ল্যাকমেলও করা হয় বলে জানা যাচ্ছে। (Delhi Assault Case)

দিল্লির মন্ডাবলীর ঘটনা। ওই মহিলা আদতে লক্ষ্মীনগরের বাসিন্দা। গণেশনগরের বাসিন্দা দীপন বনসলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নির্যাতিতা। অভিযোগ দায়ের পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। (Delhi Woman Assaulted)

আরও পড়ুন: ‘বাংলা-বিহারের ভোট বাতিল করতে হবে’, SIR নিয়ে বড় বিতর্ক, তদন্তের দাবি তুললেন কপিল সিব্বল

নির্যাতিতা জানিয়েছেন, বছর দুয়ের আগে তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে দীপকের। চাকরি করে দেবে বলে সম্প্রতি তাঁকে আশ্বাস দেয় সে। গত মার্চ মাসে নতুন করে যোগাযোগ করে দীপক। দেখা করতে চায় চাকরি নিয়ে কথা বলার জন্য।

মুখোমুখি সাক্ষাতের পরই দীপক তাঁকে মাদক সেবন করায় এবং তার দরুণ তিনি অচৈতন্য হয়ে পড়েন বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। তাঁর দাবি, অচৈতন্য হওয়ার পর তাঁকে ধর্ষণ করে দীপক।

আরও পড়ুন: ‘বেআইনি, অবৈধ কাজ হয়েছে’, SIR নিয়ে বড় বিতর্ক, জ্ঞানেশ কুমারের অপসারণ চাইছে মমতা-তৃণমূল, সিপিএম, বিজেপি বলল…

নির্যাতিতা জানিয়েছেন, জ্ঞান একটু ফিরলে বুঝতে পারেন তাঁর উপর অত্যাচার চলছে। তিনি ঘোর আপত্তি জানান। বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় দীপক।

শুধু নির্যাতনই নয়, দীপক নির্যাতিতার হাতে সোনার বালা, আংটি এবং গলার চেনও কেড়ে নেয় বলেও অভিযোগ। কারও কাছে মুখ খুললে ফল ভাল হবে না বলে হুমকি দেয় সে। এমনকি পুলিশের সঙ্গে নিজের যোগসাজশের কথাও তুলে ধরে। অভিযোগ জানাতে গেলে মুখে অ্যাসিড ছুড়ে মারার হুমকিও দেওয়া হয় নির্যাতিতাকে।

মার্চ মাসে গোটা ঘটনা ঘটে। তার পর বেশ কয়েক মাস চুপ ছিলেন নির্যাতিতা। কিন্তু শেষ পর্যন্ত থানায় গিয়েছেন তিনি। তাঁর দাবি, লাগাতার ধর্ষণের ভিডিও নিয়ে তাঁকে ব্ল্যাকমেল করছিল দীপক। হেনস্থা করছিল। তাতেই বাধ্য হয়ে থানায় এসেছেন তিনি।

মন্ডাবলী থানায় দীপকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে দীপকের বিরুদ্ধে। এই মুহূর্তে পলাতক দীপক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্যাতিতার কাউন্সেলিং শুরু হয়েছে।

from india https://ift.tt/LQYmx93
via IFTTT
0 Comments