Uttar Pradesh News: স্কুলের সামনে বিসর্জনের শোভাযাত্রা, তারস্বরে বাজছিল DJ, হঠাৎ লুটিয়ে পড়ল ছাত্রী, পরক্ষণেই মৃত্যু

উত্তরপ্রদেশ : দিব্যি হাসছিল বাচ্চা মেয়েটি। ক্লাসরুমের বাকি বাচ্চাদের সঙ্গে মেতে ছিল হাসি-মজায়। তার কয়েক সেকেন্ড পরেই একটু চেয়ারের মধ্যে এলিয়ে পড়ে বাচ্চা মেয়েটি। সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। আর তার পরক্ষণেই বাচ্চাটির মৃত্যুও হয়। উত্তরপ্রদেশের বলরামপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। গত সোমবার ঘটেছে এই ঘটনা। সকাল ১১টা নাগাদ স্কুল বিল্ডিংয়ের দোতলায় দ্বিতীয় শ্রেণির ক্লাসে অন্যান্য পড়ুয়াদের সঙ্গেই হাসি-মজা-খেলায় মেতেছিল সোনু তিওয়ারির মেয়ে। সেই সময়েই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল একটি বিসর্জনের শোভাযাত্রা। সেখানেই তারস্বরে বাজছিল ডিজে। আর তার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে।

ওই ক্লাসরুমের ভিতরের মিনিট তিনেকের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, যখনই স্কুলের বাইরে দিয়ে বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল, ডিজে বাজতে শুরু করেছিল, তখনই ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে চরম বিশৃঙ্খলা শুরু হয়। অত জোরে আওয়াজে কিছুটা চমকেই গিয়েছিল বাচ্চারা। কয়েকজন খোলা থাকা জানলা-দরজার দিকে ছুটে গিয়েছিল বাইরে কী হচ্ছে তা দেখার জন্য। আর সেই সময়েই ওই বাচ্চা মেয়েটি হঠাৎ করেই অজ্ঞান হয়ে চেয়ারের উপর পড়ে যায়। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, অত আওয়াজেই তাঁদের মেয়ের আচমকা শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায় সে। পরিবারের আরও অভিযোগ ওই সময়ে অত আওয়াজের জেরে পরপর তিনবার হার্ট অ্যাটাক হয়েছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রীর। তৃতীয় হার্ট অ্যাটাকের পর বাচ্চাটির অবস্থা আরও খারাপ হতে থাকে। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করেছিল। আর পরপমুহূর্তেই মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে বাচ্চা মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে, বাচ্চাটি চেয়ারের উপর পড়ে গেল আচমকাই। চেয়ারের উপর একদম ধপ করে পড়ে গিয়েছিল বাচ্চাটি। পিছনে থাকা টেবিলের উপর মাথা হেলে যায় তার। পাশ থেকে এক ছাত্র এসে মেয়েটিকে ঝাঁকাতে শুরু করে, তার মাথা পিছন থেকে সামনে নিয়ে আসে। বাচ্চা মেয়েটি চেয়ারে আরেকবার একটু ভাল করে বসার চেষ্টা করেছিল। কয়েক মুহূর্তের জন্য ঠিকঠাকই লাগছিল বাচ্চা মেয়েটিকে। তারপর টেবিলে একবার মাথা রাখে ছাত্রীটি। একবার মাথা তুলে বসার চেষ্টাও করে। এরপর আচমকাই চেয়ার থেকে কার্যত ছিটকে পড়ে যায় ওই ছাত্রী। দেখে বোঝাই গিয়েছে, শরীরের সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সে।

স্কুলের অ্যাডিমিনিস্ট্রেটরও অভিযোগ করেছেন যে, অত্যন্ত জোরে ডিজে বাজানো হচ্ছিল ওই বিসর্জনের শোভাযাত্রায়। আর তার জেরেই এ হেন মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্কুলের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কীভাবে এত শব্দ দূষণ করে স্কুলের পাশ দিয়ে বিসর্জনের শোভাযাত্রা যেতে পারে, তা নিয়ে প্রচুর প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারস্বরে ডিজে বাজানোর কারণেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে নাকি তার অন্য কোনও শারীরিক অসুস্থতা ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

from india https://ift.tt/t2vpx0N
via IFTTT

Post a Comment

0 Comments

Abhishek Banerjee PA Sumit Roy: শালবনিতেই সুমিত রায়ের নামে নতুন প্রতারণার অভিযোগ, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে ?