Rapper Badshah Fined : জনপ্রিয় ব়্যাপার বাদশা-র মোটা টাকা জরিমানা, কত টাকার চালান কাটল ট্র্যাফিক পুলিশ ?

গুরুগ্রাম : জরিমানার মুখে জনপ্রিয় ব়্যাপার তথা বলিউডের অন্যতম নামী শিল্পী বাদশা। গুরুগ্রাম ট্র্যাফিক পুলিশ তাঁর নামে ১৫ হাজার টাকার চালান কাটল। কারণ, তিনি রাস্তায় ভুল দিকে গাড়ি চালাচ্ছিলেন, এর পাশাপাশি গাড়িতে তারস্বরে বাজছিল গান। ব়্যাশ ড্রাইভিংয়ের জন্যই তাঁকে এই 'শাস্তি' বলে জানানো হয়েছে।

১৫ ডিসেম্বর সোহানা রোডের একটি মলে পাঞ্জাবি গায়ক করণ আউজলার একটি কনসার্টে বিশেষ উপস্থিতির জন্য এসেছিলেন বাদশা। সেই সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। Mahindra Thar গাড়িতে চেপে আসেন গায়ক। এই গাড়িটি পাণিপথের বাসিন্দা জনৈক দীপেন্দর মালিকের নামে রয়েছে।

দীর্ঘ ট্র্যাফিক থাকায়, বাদশার কনভয়ে থাকা SUV রাস্তার ভুল দিকে ঢুকে যায়। ঘটনাটি তখন মোবাইলবন্দি করে নেন আশপাশের পথচারীরা। সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নেয় ট্র্যাফিক পুলিশ । ব়্যাপার বাদশাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় সোমবার। ট্র্যাফিক ইন্সপেক্টর দেবেন্দর কুমার বলেন, "চালান কাটা হয়েছে। খারাপ গাড়ি চালানো, গাড়িতে জোরে গান চালানো এবং রাস্তার ভুল দিকে গাড়ি চালানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। "

সবিস্তারে আসছে...

from india https://ift.tt/mbjVxX4
via IFTTT

Post a Comment

0 Comments