Sharon Raj Murder Case: বিষ মেশানো পানীয় খাইয়ে প্রেমিককে খুন ! সম্পর্ক শেষ করতেই হত্যার ছক, ফাঁসির সাজা প্রেমিকার

<p><strong>Sharon Raj Murder Case:</strong> কেরলে শ্যারণ রাজ খুনের মামলায় প্রেমিকার ফাঁসির নির্দেশ। অভিযুক্ত প্রেমিকা গ্রীসমাকে ফাঁসির সাজা তিরুঅনন্তপুরমের অতিরিক্ত জেলা সেশনস্ কোর্টের। বয়ফ্রেন্ডকে বিষ খাইয়ে খুনের অভিযোগ প্রেমিকা গ্রীসমার বিরুদ্ধে। শ্যারণ রাজ হত্যা মামলায় তৃতীয় অভিযুক্ত গ্রীসমার কাকাকে ৩ বছর কারাদণ্ডের নির্দেশ। এই ঘটনা বিরল থেকে বিরলতম, এই রায় অভূতপূর্ব, প্রতিক্রিয়া নিহত শ্যারণ রাজের পরিবারের আইনজীবীর। নিঁখুত তদন্তের জন্য পুলিশের টিমকে ধন্যবাদ জানাল আদালত।&nbsp;</p> <p>সহবাসের প্রলোভন দেখিয়ে শ্যারণকে ডেকে যেভাবে খুন করা হয় তা ভুলে গেলে চলবে না। শ্যারণ একটি সন্দেহজনক পানীয়র ছবি রেকর্ড করেছিল, যা করতে বারণ করেছিল গ্রীসমা। এই ঘটনা এটাই প্রমাণ করে যে ভুল কিছু হচ্ছে এটা শ্যারণ সন্দেহ করেছিল। শ্যারণ রাজ ১১ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল একফোঁটা জল না খেয়ে', মন্তব্য আদালতের। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিল শ্যারণ রাজ ও গ্রীসমা। কিন্তু শ্যারণের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ করে গ্রীসমা অন্য ব্যক্তিকে বিবাহের পরিকল্পনা করেছিল। শ্যারণ রাজি না হওয়ায় খুনের ছক গ্রীসমার।&nbsp;</p>

from india https://ift.tt/tJOeMiQ
via IFTTT

Post a Comment

0 Comments