<p>পটনা: মাঝ আকাশে পাখির গুঁতোয় কাহিল। জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের। ১৬৯ জন যাত্রী এবং ছ'জন বিমানকর্মী নিয়ে আকাশে উড়েছিল বিমানটি। পাখির গুঁতো খেয়ে জরুরি পরিস্থিতিতে অবতরণ করানো হল। যাত্রীরা সকলে নিরাপদ আছেন বলে জানা যাচ্ছে। বিমানের কোনও ক্ষতি হয়েছে কি না, এখনও পর্যন্ত জানা যায়নি। তবে উড়ানের কিছু ক্ষণ পরই আকাশে একটি পাখি বিমানটির দিকে ধেয়ে আসে। কোনও রকম ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করেন পাইলট। </p> <p>বুধবার সকালে বিহারের পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল ইন্ডিগোর 6E 5009 বিমানটি। মোট ১৭৫ জন সওয়ার ছিলেন বিমানে। পটনাথেকে বিমানটি রওনা দিয়েছিল দিল্লির উদ্দেশে। সেই মতো সকাল ৮টা বেজে ৪২ বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। </p> <p>সবিস্তার আসছে</p> <p> </p>
from india https://ift.tt/uBk07SN
via IFTTT
0 Comments