নয়াদিল্লি: বিজেপি শাসিত ওড়িশার বালেশ্বরে ফকির মোহন কলেজের ঘটনায় তোলপাড়।বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, ক্যাম্পাসেই গায়ে আগুন ছাত্রীর ! হাড়হিম করা সেই CC ফুটেজ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বিভাগীয় প্রধান সমীর কুমার সাহু।

[yt]https://youtu.be/38AEvhDYHbo?si=HdG2FhlsuoJDCkkx[/yt]

আরও পড়ুন, সব 'আশা' শেষ, ৬ দিন নিখোঁজের পর যমুনা নদী থেকে উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহার দেহ !

দীর্ঘদিন ধরে ছাত্রীকে হেনস্থার অভিযোগ রয়েছে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। শনিবার কলেজ ক্যাম্পাসেই পেট্রোল ঢেলে গায়ে আগুন দেয় ওই নির্যাতিতা ছাত্রী। এই ঘটনায় অভিযুক্ত বিভাগীয় প্রধান সমীর কুমার সাহুকে গ্রেফতার করা হয়েছে।সাসপেন্ড করা হয়েছে বালেশ্বরে ফকির মোহন কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ঘোষকেও। ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বর এইমসে ভর্তি বিএডের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শেষ অবধি পাওয়া খবরে, ওড়িশার ঘটনায় রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) । ৩ দিনের মধ্যে ওড়িশার DGP-র অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে।

from india https://ift.tt/1NHFqDh
via IFTTT
0 Comments