<p>গগনপ্রীত কউর, যাঁর বিলাসবহুল বিএমডব্লুর ধাক্কায় প্রাণ হারিয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের উপসচিব নভজ্যোৎ সিং, সেই গগনপ্রীতকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। দিল্লির গুরু তেগ বাহাদুর নগরের একটি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তিকে। সেখানেই সামান্য চোট-আঘাতের জন্য চিকিৎসা চলছিল তাঁর। ধৃত গগনপ্রীতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা, প্রমাণ নষ্ট করা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। </p> <p>দিল্লির রিং রোডে বেপরোয়া BMW-র ধাক্কায় মৃত্যু অর্থ মন্ত্রকের উপ সচিবের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৃত আমলার স্ত্রী। 'আহত দম্পতিকে দূরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়', তাই এই মর্মান্তিক পরিণতি, অভিযোগ মৃত নভজ্যোৎ সিংয়ের ছেলের। গতকাল বাইকে স্ত্রী-কে নিয়ে যাওয়ার সময় ধৌলা কুঁয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। BMW-র ধাক্কায় ছিটকে পড়েন অর্থ মন্ত্রকের আমলা ও তাঁর স্ত্রী। গাড়ি ও বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিছকই দুর্ঘটনা? নাকি অন্য কিছু? খতিয়ে দেখা হচ্ছে। </p> <p> </p>
from india https://ift.tt/YeTkgGr
via IFTTT
0 Comments