Lokpal News: ৭টি BMW গাড়ি চাই, এক-একটির দাম ৭০ লক্ষ, বিজ্ঞপ্তি দিল লোকপাল, দুর্নীতিদমনের সর্বোচ্চ সংস্থা

নয়াদিল্লি: দুর্নীতির অভিযোগে যখন জেরবার UPA-2 সরকার, সেই সময় লোকপাল নিয়োগের দাবিতে অনশনে বসেছিলেন আন্না হাজারে। শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ দুর্নীতিদমন বিভাগ হিসেবে লোকপালের সূচনা হলেও, দুর্নীতিদমনে তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। এতদিন পর একবার ফের খবরের শিরোনামে উঠে এল লোকপাল, তবে দুর্নীতিদমনের জন্য নয়, দাবিদাওয়ার জেরে। জানা গিয়েছে, লোকপাল আধিকারিকরা নিজেদের ব্যবহারের জন্য বিলাসবহুল গাড়ি কেনার আবদার জানিয়েছেন। (Lokpal Wants BMW Cars)

লোকপালের চেয়ারপার্সন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় মানিকরাও খানউইলকর-সহ সাতজন আধিকারিক নিজেদের জন্য একটি করে বিলাসবহুল BMW সেডান গাড়ি কেনার আর্জি জানিয়েছেন। এক একটি গাড়ির দাম পড়বে ৭০ লক্ষ টাকা। সেই মতো টেন্ডারও প্রকাশ করা হয়েছে। ১৬ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ‘ভারতের লোকপাল স্বনামধন্য সংস্থার কাছ থেকে BMW 3 সিরিজের Li গাড়ি সরবরাহের বরাত দিতে চাইছে’। বসন্তকুঞ্জের কার্যালয়ের জন্যই সাতটি BMW গাড়ি চাওয়া হয়েছে বলে খবর। (Lokpal News)

শুধু গাড়ি সরবহরাহই নয়, বিজ্ঞপ্তি অনুযায়ী, লোকপাল কর্মী এবং গাড়ি চালকদের সাত দিন ধরে BMW চালানোর প্রশিক্ষণও দিতে হবে বরাতপ্রাপ্ত সংস্থাকে। গাড়ির বৈদ্যুতিন প্রযুক্তি এবং খুঁটিনাটি বুঝিয়ে দিতে হবে ভাল করে। আগ্রহী সংস্থা ৯০ দিনের মতো আবেদন জানাতে পারবে।

The institution of Lokpal has been ground to dust by the Modi govt, by keeping it vacant for many years & then appointing servile members who are not bothered by graft & are happy with their luxuries. They are now buying 70L BMW cars for themselves! pic.twitter.com/AEEE2gPMtp
— Prashant Bhushan (@pbhushan1) October 21, 2025

ওই বিজ্ঞপ্তি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। দুর্নীতি দমনের সর্বোচ্চ সংস্থার আধিকারিকদের এত বিলাসবহুল গাড়ির প্রয়োজন কী, তাঁরা ওই গাড়িতে চেপে কোথায় যাবেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরাও। সমাজকর্মী তথা আইনজীবী প্রশান্ত ভূষণও এ নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, ‘লোকপাল নামক প্রতিষ্ঠানটিকে এমনিতেই ধুলোয় মিশিয়ে দিয়েছে মোদি সরকার। বহু বছর ধরে পদ খালি ছিল, তার পর যাঁদের নিযুক্ত করা হল, তাঁরা কাজ নিয়ে ভাবিত নন, বিলাসিতা পেলেই হল। এখন আবার নিজেদের জন্য ৭০ লক্ষ টাকার BMW কিনছেন’।

Lokpal bying 7 BMW to boost make in India concept.
Thyey buying 70 lakhs car , they can buy even 12 crore rolls-Royce, they are not because they are simple down to earth people that’s why they went for BMW instead of pic.twitter.com/bYlAHLOzIN
— Basu-CA & RV (@Basappamv) October 21, 2025

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে যুব কংগ্রেসও। তারা লেখে, ‘লোকপাল নামক প্রতিষ্ঠানটি একসময় দায়িত্বশীলতার প্রতীক ছিল, বর্তমানে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ খালি পড়ে রয়েছে, তাদের জন্য বিলাসবহুল বিদেশি গাড়ি কিনছেই বা কেন সরকার?’

সাধারণ মানুষের অনেকেও ক্ষোভ উগরে দিয়েছেন। কটাক্ষের সুরে একজন লেখেন, ‘৭০ লক্ষ টাকার গাড়ি কিনছেন। চাইলে ১২ কোটির রোলস রয়েসও কিনতে পারেন। সেটা কিনছেন না কারণ ওঁরা সাদাসিধে, মাটির মানুষ। তাই BMQ কেনার সিদ্ধান্ত’। এ নিয়ে লোকপালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।

from india https://ift.tt/hpl5aJO
via IFTTT

Post a Comment

0 Comments

PM Modi's Visit : ৫ দেশীয় সফরে প্রধানমন্ত্রী মোদি, আজই পৌঁছাচ্ছেন UAE; নজরে জ্বালানি নিরাপত্তা ?