A Revanth Reddy: বয়স্ক মা-বাবাকে অবহেলা করলে বেতন কাটা যাবে, সরকারি চাকুরেদের জন্য নয়া আইন, দেশে এই প্রথম

হায়দরাবাদ: চাকরি, সংসার নিয়ে ব্যস্ত ছেলেমেয়ে। বয়স্ক মা-বাবাকে নিয়ে মাথাব্যথা নেই তেমন। ফলে বার্ধক্য়ে পৌঁছে শুধুমাত্র একাকীত্বে ভোগেন না মা-বাবারা, অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়েও যেতে হয়। সেই নিয়ে বিস্তর চর্চা হলেও, সরকারি কোনও প্রকল্প বা ব্যবস্থা চোখে পড়ে না। তবে তেলঙ্গানা সরকার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে। মা-বাবাকে অবহেলা করলে সরকারি কর্মীদের বেতন থেকে টাকা কেটে নেওয়ার ভাবনাচিন্তা চলছে সেখানে। (Telangana News)

সন্তান দ্বারা অবহেলিত প্রবীণদের জন্য বিধানসভায় এমনই প্রস্তাব আনতে চলেছে তেলঙ্গানার এ রেবন্ত রেড্ডি সরকার। ওই প্রস্তাব অনুযায়ী, রাজ্য সরকারের কর্মী, যাঁরা মা-বাবাকে অবহেলা করবেন, তাঁদের বেতন থেকে ১০-১৫ শতাংশ টাকা কেটে নেওয়া হবে এবং সেই টাকা অবহেলিত মা-বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের প্রবীণ নাগরিকদের কাছ থেকে ভূরি ভূরি অভিযোগ পেয়েই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। (A Revanth Reddy)

তবে রাজ্য সরকার চাইলেই কোনও সরকারি কর্মীর বেতন থেকে টাকা কেটে নিতে পারবে না। ওই কর্মীর মা-বাবা যদি সেই মর্মে অভিযোগ জানান এবং প্রশাসনের সাহায্য় প্রার্থনা করেন, সেক্ষেত্রেই এই ব্যবস্থা কার্যকর হবে। তেলঙ্গনায় আসন্ন রাজ্য বাজেট অধিবেশনেই নয়া প্রস্তাবটি পেশ করা হতে পারে বলে খবর।

🚨 Telangana to deduct 10% salary of the government employees who are not taking care of their parents and transfer the same to the parents: CM Revanth Reddy. pic.twitter.com/Jo8nXNP0Vw
— Indian Tech & Infra (@IndianTechGuide) January 13, 2026

রাজ্য প্রশাসন সূত্রে খবর, এমনিতে প্রবীণ নাগরিকদের জন্য জনকল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছেই। স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধাও পান তাঁরা। তবে সাংসারিক ক্ষেত্রে ছেলেমেয়েদের অবহেলার শিকার হলেও, বিহিত করতে প্রস্তুত রাজ্যের সরকার। তাঁদের অভিযোগ শোনার পর তা খতিয়ে দেখা হবে এবং সেই মতো পদক্ষেপ করা হবে।

তেলঙ্গানা সরকারের এই প্রস্তাব কর্মসংস্থান নীতি এবং সামাজিক দায়-দায়িত্বের মধ্যে বিরল সংযোগ স্থাপনের ইঙ্গিত দেয় যেমন, তেমনই  পারিবারিক দায়-দায়িত্ব নিয়ে সরকারি কর্মীদের নিয়ে কঠোর অবস্থানেরও ইঙ্গিত দেয়। এই নীতি কার্যকর হলে দেশের মধ্যে তেলঙ্গানাই প্রথম রাজ্য় হিসেবে উঠে আসবে, যেখানে সরকারি বেতনের কাঠামোয় প্রবীণদের যত্নআত্তি বাধ্যবাধকতা হিসেবে যুক্ত হবে।

সোমবার এ নিয়ে মুখ খোলেন খোদ রেবন্ত। তিনি জানান, যে রাজ্য সরকারের যে সমস্ত কর্মী মা-বাবাকে অবহেলা করবেন, তাঁদের বিরুদ্ধেই নয়া নীতি কার্যকর হবে।

from india https://ift.tt/1rEuGVZ
via IFTTT

Post a Comment

0 Comments

Viral Video: একরত্তি পথশিশুর জন্য দোলনা কিনলেন পুলিশকর্মী, তাঁর কাজে দিলখুশ নেটিজেনদের, ভিডিও দেখলে মুখে হাসি ফুটবে আপনারও