Abhishek On Amartya Sen: 'যার হাত ধরে সমৃদ্ধ দেশ, সেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকেই SIR-এর নোটিস..' ! কমিশনকে আক্রমণ অভিষেকের

কলকাতা: এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে পাঠানো হয়েছে SIR- শুনানির নোটিস। বীরভূমের সভায় দাঁড়িয়ে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee On Amartya Sen)।

[yt]https://youtu.be/xN9Ynt_lRtw?si=VFEZlk5BSs9QXYSq[/yt]

আরও পড়ুন, বীরভূমে দাঁড়িয়ে ২৫০ আসনের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

অভিষেক বলেন, 'এসআইএআর-এ আমি আসতে আসতে শুনছিলাম, অর্মত্য সেনকে হিয়ারিংয়ের নোটিস পাঠিয়েছে। অর্মত্য সেন, ভারতবর্ষের জন্য নোবেল জিতে এনেছেন। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে। যাকে দেখে, যার মাধ্যমে, দেশকে লোক চেনে, জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অর্মত্য সেনকে এসআইআর-এর নোটিস পাঠিয়েছে। কালকে দেখছি, বাংলা সিনেমার, উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাঁকে হিয়ারিং নোটিস পাঠিয়েছে। মহম্মদ শামি, যে ওয়াল্ডকাপে খেলে, দেশের জন্য বিশ্বকাপ জিতেছে। তাঁকে এসআইআর-এর নোটিস পাঠিয়েছে। নোটিস পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত।  যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, সেই বিজেপির ছাইপাশগুলিকে বাংলা থেকে আনম্যাপ করে, চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে, এই লড়াই , সেই লড়াই।'

রাজ্যজুড়ে চলছে এসআইআর শুনানি। এসআইআর শুনানি শুরু হওয়ার পর থেকে ছিল নানা বিধ অভিযোগ। প্রথম থেকে এনিয়ে সরব রাজ্যের শাসকদল। সেই গর্জন আরও উসকে যায়, যখন বিশিষ্ট কবি জয় গোস্বামী, অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির এসআইআর শুনানির নোটিস আসে। এখানেই শেষ নয়, এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকারও। বলাইবাহুল্য, এই ইস্যুতে নানা বক্তব্য উঠে আসে। এদিকে শুনানিতে ডাক পেয়েছেন যারা, তাঁদের মধ্যে অনেক বয়স্ক মানুষ, অসুস্থ মানুষও রয়েছেন। তাঁরা কী করে যাবেন শুনানি কেন্দ্রে , এনিয়ে প্রতিবাদ চলে। তবে ইতিমধ্যেই খুব অসুস্থ এমন ব্যক্তিদের বাড়িতে গিয়ে কথা বলতে দেখা গিয়েছে কমিশনের প্রতিনিধিদেরকেও।

সূত্রের খবর,শুধু দেব নন, নথি-যাচাইয়ের পরীক্ষায় ডাক পড়েছে ঘাটালের তৃণমূল সাংসদের পরিবারের আরও ৩ জনের। কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডেরই ভোটার, ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামি।সূত্রের খবর, SIR শুনানিতে নোটিস পেয়েছেন তিনিও। সোমবার, কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ স্কুলে ছিল তাঁর শুনানি। যদিও, আপাতত শুনানিতে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।অন্যদিকে সোমবার শুনানিকেন্দ্রে হাজিরা দেন অভিনেত্রী লাবণী সরকার ও অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়।অভিনেত্রী লাবণী সরকার বলেন, সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে সরকার ডেকেছে, আমরা এসেছি। আমাদের একটা করে সই নিল এবং আমার সই দেখল।

from india https://ift.tt/Sn1FXz8
via IFTTT

Post a Comment

0 Comments

Car Crashes Into Gym : সামনে ডেস্কে বসে রিসেপশনিস্ট, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে জিমে ঢুকে পড়ল চারচাকা গাড়ি; ভয়ঙ্কর ঘটনা