কলকাতা: বিজেপি নেতা কৌস্তভ বাগচীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলছেন, 'বিরিয়ানি কিনতে হবে হিন্দুদের দোকান থেকে। মাংসও কিনতে হবে হিন্দুদের দোকান থেকে, এবং আমাদের ধর্মের ছাড়া কারও সঙ্গে ব্যবসা-বাণিজ্যের কোনও সম্পর্ক নয়।'

[yt]https://youtu.be/aSODch98Gzs?si=WO7nsSqkWADLAt-k[/yt]

আরও পড়ুন, 'কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে..' ! কামব্যাক সভাতে পুরনো ফর্মে দিলীপ, তীব্র আক্রমণ মমতাকে

ওই ভাইরাল ভিডিওতে কৌস্তভ বলতে শোনা যায়, 'কোনও বাংলাদেশি প্লেয়ার, আইপিএল-এ খেলতে পারবে না। কোনও বাংলাদেশি পশ্চিমবঙ্গে হোটেল পাবে না। রেস্ট্রোরেন্টে খাবার পাবে না। কিচ্ছু পাবে না। ..এবং আণি বলছি, আমরা সরকারের কাছে আর্জি করব, আমরা ক্ষুদ্র জায়গা থেকে বলছি, আমরা পশ্চিমবঙ্গের জনগণ, ভারতবর্ষের হিন্দুরা বলছি, বাংলাদেশি তথা পাকিস্তানি তথা অন্যান্য জেহাদি মানসিকতার মানুষজনদের সাথে, আমরা কোনওরকম কোনও কোঅপারেশন করব না। আমরা যারা হিন্দুরা আছি, আমাদের কিছুটা ঐক্যবদ্ধ হতে হবে। ওই বাড়িতে অনুষ্ঠান হলেই বিরিয়ানী খাব, যদি হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে, সেখান থেকে কিনুন। হিন্দু ভাইয়ের দোকান ছাড়া, বিরিয়ানি কিনব না। আমরা যে মাংস কিনি, কোনও হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনব না, আমরা হালাল মাংস খাব না। প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই কেনেন না কেন, প্রত্যেক কটা দোকান, যারা যারা হিন্দুরা আছেন, কান খুলে শুনে নিন, আমাদের ধর্মের বাইরে কোনও লোকজনের থেকে, আমরা কোনও ব্যবসা-বাণিজ্যিক সম্পর্ক অবধি রাখব না।'

from india https://ift.tt/8oewlvd
via IFTTT
0 Comments