মুম্বই: মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে প্রাক্তন মেয়রের বাংলোতে পাথরবৃষ্টির অভিযোগ। পাথরবৃষ্টির অভিযোগ বিজেপি বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। মহারাষ্ট্রের পুরনিগম নির্বাচনের ফল প্রকাশের পরই অশান্তি। প্রাক্তন মেয়র বিলাস পাতিল ও বিজেপি বিধায়ক মহেশ চৌগুলের অনুগামীদের মধ্যে সংঘর্ষ।

পাথর ছোড়াছুড়িতে আহত ২ পক্ষের একাধিক ব্যক্তি। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে।

বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC) নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন মহাজুটি জোটের বিশাল জয়ের পর জয়ে আপ্লুত মোদি-শাহ। নির্বাচনী ফল প্রকাশের পরই দিল্লি থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিজেপি ও শরিক দলের কর্মীরা বিজয় উৎসবে মেতে ওঠেন।

প্রধানমন্ত্রী মোদি সামাজিক মাধ্যম X-এ এক বার্তায় মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্যের পরিশ্রমী মানুষ এনডিএ-র উন্নয়নমূলক কর্মসূচিকে আশীর্বাদ করেছেন এবং বিভিন্ন পৌর নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে মহারাষ্ট্রের সঙ্গে এনডিএ-র বন্ধন আরও দৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে এনডিএ এবং রাজ্যের জনগণের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হয়েছে। তিনি আরও বলেন, এই রায় অগ্রগতিকে আরও গতি দেবে এবং এটি রাজ্যের গৌরবময় সংস্কৃতির একটি উদযাপন।

এক্স-এ মারাঠি ভাষায় করা একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “ধন্যবাদ, মহারাষ্ট্র। রাজ্যের উৎসাহী জনগণ এনডিএ-র জনকল্যাণ ও সুশাসনের এজেন্ডাকে আশীর্বাদ করেছেন। বিভিন্ন পৌরসভা নির্বাচনের ফল দেখায় যে এনডিএ এবং মহারাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমাদের কাজের অভিজ্ঞতা এবং উন্নয়নের দৃষ্টিভঙ্গি মানুষের হৃদয় স্পর্শ করেছে। আমি মহারাষ্ট্রের সকল মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই রায় অগ্রগতিকে আরও গতি দেবে এবং এটি রাজ্যের গৌরবময় সংস্কৃতির একটি উদযাপন।”

তিনি আরও বলেন, “মহারাষ্ট্র জুড়ে এনডিএ-র প্রতিটি কর্মীর জন্য আমি গর্বিত, যারা জনগণের পাশে থাকেন এবং দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন। আমাদের জোটের কাজের তথ্য ভাগ করে নেওয়ার পাশাপাশি, তারা ভবিষ্যতের জন্য আমাদের দৃষ্টিভঙ্গিও স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং বিরোধীদের মিথ্যা অভিযোগের কার্যকরভাবে মোকাবিলা করেছেন। তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।”

from india https://ift.tt/J4iqfKx
via IFTTT
0 Comments