CRPF Constable: ১০ বছর বয়সী আত্মীয়কে পিটিয়ে আধমড়া করে দেওয়ার অভিযোগ CRPF কনস্টেবল ও তাঁর স্ত্রী'র বিরুদ্ধে, ভেন্টিলেশনে আক্রান্ত

<p>CRPF Constable: সিআরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এতটাই সাংঘাতিক অভিযোগ উঠেছে ওই সিআরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে যে তাঁকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। অভিযোগ, ১০ বছরের এক আত্মীয়কে বেধড়ক মারধর করেছেন ওই সিআরপিএফ কনস্টেবল। অভিযোগ উঠেছে সিআরপিএফ কনস্টেবলের স্ত্রী'র বিরুদ্ধেও। গ্রেটার নয়ডাতে সিআরিপিএফ- এর ক্যাম্পে এই কনস্টেবলের পরিবারের সঙ্গেই থাকত ১০ বছরের ওই মেয়েটি। তাকে এতটাই মারধর করা হয়েছে যে হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছে ছোট্ট মেয়েটি। মেডিক্যাল রিপোর্ট বলছে বর্তমানে মেয়েটির হিমোগ্লোবিনের পরিমাণ ১.৯, পাঁজরের হাড় ভেঙেছে, এমনকি ভেঙেছে দাঁতও, উপরে গিয়েছে নখ। সারা শরীর জুড়ে রয়েছে আরও অনেক আঘাতের চিহ্ন যা দেখে শিউরে উঠেছেন চিকিৎসকরাও।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p> <p>১০ বছরের ছোট্ট মেয়েকে পিটিয়ে আধমড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে সিআরপিএফ কনস্টেবল এবং তাঁর স্ত্রী'র বিরুদ্ধে। ২ জনের বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা। এফআইআর থেকে জানা গিয়েছে, ১০ বছরের মেয়েটি সিআরপিএফ কনস্টেবলের স্ত্রী'র সম্পর্কে ভাইঝি হয়। বাড়ির যাবতীয় কাজ করানো হতো ওই ছোট মেয়েটিকে দিয়েই। জানা গিয়েছে, গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সর্বোদয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়েটিকে। বলা হয় সে বাথরুমে পড়ে গিয়েছে। বাচ্চা মেয়েটিকে পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকরা দেখেন যে চোট-আঘাত যথেষ্টই গুরুতর। এরপরই পুলিশে খবর দেওয়া হয় হাসপাতাল থেকে। একটি মেডিকো-লিগাল মামলাও দায়ের করা হয়। জানা গিয়েছে, আর্থিক সমস্যার কথা বলে ওই কনস্টেবল মেয়েটিকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অনুরোধও করেছিলেন। এরপর আহত বাচ্চা মেয়েটিকে সেক্টর ১২৮- এর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই লাইফ সাপোর্টে রয়েছে ১০ বছরের মেয়েটি।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p> <p>এফআইআর অনুসারে জানা গিয়েছে, বুধবার রাতে সম্ভবত মেয়েটির উপর অকথ্য অত্যাচার করেন ওই সিআরপিএফ কনস্টেবলে বং তাঁর স্ত্রী। এই ২ জনের বিরুদ্ধেই ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে ইচ্ছাকৃত হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাসপেন্ড হয়েছেন অভিযুক্ত সিআরপিএফ কনস্টেবল। বাচ্চা মেয়েটি যে হাসপাতালে ভর্তি রয়েছে তার বাইরে মোতায়েন রয়েছে উত্তর প্রদেশ পুলিশের কর্মী। তদন্তের স্বার্থে পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক হাসপাতালে গিয়েছিলেন বাচ্চা মেয়েটির শারীরিক অবস্থা দেখতে। এই ঘটনায় এখনও পর্যন্ত সিআরপিএফ- এর তরফে আনুষ্ঠানিক আভবে কিছু জানানো হয়নি।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>

from india https://ift.tt/BnkwLP1
via IFTTT

Post a Comment

0 Comments