Jammu and Kashmir News: উপত্যকায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, নতুন বছরে এই নিয়ে তৃতীয়বার, গুলির লড়াইয়ে আহত ৭ জওয়ান

Jammu and Kashmir News: সেনা-জঙ্গি সংঘর্ষে আহত হয়েছেন ৭ জন জওয়ান। জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারের রুক্ষ অঞ্চলে সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছে বলে খবর। কিশতোয়ারের ছতরু এলাকায় অভিযান চালাচ্ছিল সেনা। সেখানেই জওয়ানদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। ২ পক্ষের গুলির লড়াইয়ে সাতজন জওয়ান জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

কিশতোয়ারের ছতরু এলাকায় ভারতীয় সেনাবাহিনীর জম্মু ভিত্তিক White Knight Corps যে অভিযান চালাচ্ছিল তার নাম দেওয়া হয়েছে Operation Trashi-I, যা শুরু হয়েছিল রবিবার দুপুরের দিকে। এক্স মাধ্যমে একটি পোস্ট করে White Knight Corps- এর তরফে জানানো হয়েছে, চতরুর উত্তর-পূর্বে সোন্নার এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় নিরাপত্তাবাহিনীর। জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ ভাবে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল White Knight Corps, কারণ ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল সেনাবাহিনীর কাছে।

৭ জওয়ান আহত হওয়ার পরেও অভিযান থামায়নি সেনাবাহিনী। অতিরিক্ত বাহিনীর সাহায্যে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে নিরাপত্তাবাহিনীর তরফে। জম্মু ও কাশ্মীরের বেশ কিছু জায়গায় অভিযান চালাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেনাবাহিনীকে। তার মধ্যে অন্যতম হল প্রতিকূল ভূখণ্ড। কোথাও থাকে ঘন জঙ্গল, কোথাও বা রুক্ষ ভূখণ্ড, খারাপ রাস্তা। কিন্তু তা সত্ত্বেও কখনই দমে যায় না নিরাপত্তাবাহিনী। সমস্ত ধরনের বাধা বিপত্তি কাটিয়ে জারি থাকে তাদের অভিযান। এবারেও তেমনটাই হয়েছে। সহযোদ্ধারা জখম হওয়ার পরেও বাকি জওয়ানরা যেভাবে পেশাদারিত্বের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

সূত্রের খবর, যাদের খোঁজে কিশতোয়ারে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান চলছে, তারা দলে ২ থেকে ৩ জন রয়েছে। অভিযোগ, তারা পাকিস্তান থেকে আসা জঙ্গি। সম্ভবত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। এই ২-৩ জন জঙ্গিকে দেখতেও পেয়েছিল সেনাবাহিনী। কিন্তু জওয়ানদের উপস্থিতি টের পেতেই এলোপাথাড়ি গুলিবৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ছোড়া হয় গ্রেনেডও। জওয়ানদের চোখের ধুলো দিয়ে পালাতেই এই পদক্ষেপ নেয় জঙ্গিরা। আর এই সময়েই গুলিতে আহত হন ৭ জন সেনা জওয়ান।

#WhiteKnightCorps | #ContactWithTerrorists

Operation Trashi - I

Contact was established with terrorists in the general area Son Nar, northeast of Chhatru, during a deliberate search operation conducted as part of ongoing joint counter-terror operations alongwith @JmuKmrPolice.…
— White Knight Corps (@Whiteknight_IA) January 18, 2026

পরিস্থিতি সামাল দিতে এরপর সেনার সঙ্গে যোগ দেয় সিআরপিএফ এবং স্থানীয় পুলিশবাহিনীও। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। বেশ কিছুক্ষণ ধরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে বলে খবর পাওয়া গয়েছে। জঙ্গিদের খুঁজে বের করার জন্য নজরদারির অত্যাধুনিক মেশিন, ড্রোন সবই আনা হয়েছে কিশতোয়ারের ওই এলাকায়। স্নিফার ডগ নিয়েও চলছে তল্লাশি। চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে এই নিয়ে তৃতীয়বার নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়েছে জম্মু এলাকায়। এর আগে ৭ জানুয়ারি এবং ১৩ জানুয়ারিও গুলির লড়াই হয়েছে উপত্যকায়।

from india https://ift.tt/T4XgWp8
via IFTTT

Post a Comment

0 Comments