Maharashtra News: ১২ বছরের ছেলেকে মা-বাবার 'উচিত শিক্ষা', সহবত শেখাতে ২ মাস ধরে হাত-পা বেঁধে রাখা হল লোহার শিকল-তালায়

Maharashtra News: মহারাষ্ট্রের নাগপুরে ঘটেছে শিউরে ওঠার মতো একটি ঘটনা। ছেলে অবাধ্য হয়ে গিয়েছিল খুব। সকলের সঙ্গে খারাপ ব্যবহার করত। তাকে 'উচিত শিক্ষা' দিতে তাই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছিলেন মা-বাবা। ১২ বছরের ছেলেকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো। দিনমজুর মা-বাবা ছেলেকে লোহার শিকল দিয়ে বেঁধে তালা লাগিয়ে কাজে চলে যেতেন রোজ সকালে। 'সহবত' শেখাতে সন্তানের উপর প্রায় ২ মাস ধরে এমন ভাবেই 'অত্যাচার' চালিয়েছেন দক্ষিণ নাগপুরের এই দিনমজুর দম্পতি।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে নজর করেন বিষয়টি। খবর দেন জেলার মহিলা ও শিশু উন্নয়নকারী সংস্থায়। পুলিশ এবং ওই সংস্থার আধিকারিকরা বাচ্চা ছেলেটির বাড়িতে পৌঁছে দেখেন ঘরের ভিতর বসে রয়েছে ছেলেটি। তার পায়ে বাঁধা লোহার শিকল এবং তালা দিয়ে আটকানো, যাতে কোনওভাবেই খোলা না যায়। নাবালকের হাতে-পায়ে ছিল চোট-আঘাতের চিহ্ন। ভয়ে, আতঙ্কে কাঁপছিল বাচ্চা ছেলেটি। তাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

কেন ১২ বছরের ছেলেকে এত নির্মম শাস্তি দিলেন মা-বাবা, কী অভিযোগ বালকের বিরুদ্ধে

বাচ্চা ছেলেটির বাবা-মায়ের অভিযোগ, তাদের ১২ বছরের ছেলে স্কুলের পাট চুকিয়ে দিয়েছে আগেই। সাংঘাতিক দুষ্টু হয়ে গিয়েছিল সে। একেবারেই মা-বাবার কথা শুনত না। বাড়ি থেকে মাঝে মাঝেই পালিয়ে যেত। অন্যদের মোবাইল চুরি করে আনত। ছেলেকে শুধরানোর জন্যই এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন বাচ্চাটির বাবা-মা। কিন্তু তাই বলে লোকার শিকল, তালা দিয়ে হাত-পা বেঁধে ২ মাস ধরে ঘরে আটকে রাখা? শাসন করার এ কেমন ধরন? ইতিমধ্যেই Juvenile Justice Act অনুসারে বাচ্চাটির মা-বাবার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অন্যদিকে, বাচ্চাটিকে পাঠানো হয়েছে শিশু উন্নয়ন কমিটি (Child Welfare Committee - CWC)- র কাছে। নিরাপদ জায়গাতেই রয়েছে সে। এখান কাউন্সেলিং চলছে তার।

সূত্রের খবর, এর আগেও পুলিশকে ২ বার এই ঘটনার খবর দেওয়া হয়েছিল। তবে সেই সময় ব্যবস্থা নেয়নি তারা। এবার স্থানীয় বাসিন্দারাই Child Helpline নবমর ১০৯৮- এ ফোন করে বাচ্চাটির দুর্দশার কথা জানান। এরপরই আসে উদ্ধারকারী দল। দ্রুত ব্যবস্থাও নেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলা এই অত্যাচারের যথেষ্টই প্রভাব পড়েছে বাচাচটির মনে। তাই আপাতত চলছে তার কাউন্সেলিং। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

from india https://ift.tt/8Byh4z6
via IFTTT

Post a Comment

0 Comments

Amarnath Yatra 2026 : ছদ্মবেশে ঢুকে পড়তে পারবে না জঙ্গিরা, অমরনাথ যাত্রায় আঁটসাঁট নিরাপত্তার লক্ষ্যে 'পহেচান' অ্যাপ