লখনউ: অযোধ্যায় রামমন্দিরের ভিতর ঢুকে নমাজ পড়ার চেষ্টা বলে অভিযোগ। এক কাশ্মীরি প্রৌঢ়কে হেফাজতে নিল উত্তরপ্রদেশ পুলিশ। বাধা দিলে ওই ব্যক্তি স্লোগান তোলেন বলেও অভিযোগ। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। আরও বেশ কয়েক জন কাশ্মীরি শাল বিক্রেতাকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও খবর। (Ayodhya Ram Temple)

ধৃত ব্যক্তির নাম আহমেদ শেখ। তিনি জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, ৫৫ বছর বয়সি আহমেদ রামমন্দির কমপ্লেক্সে ঢুকে পড়েন শনিবার। চারপাশ ঘুরে দেখে ‘সীতা রসৌই’ এলাকা নমাজ পড়ার তোড়জোড় করছিলেন। (Ram Mandir News)

নিরাপত্তাকর্মীরাই আহমেদকে নমাজ পড়ার প্রস্তুতি নিতে দেখতে পান বলে খবর। তড়িঘড়ি আটকানো হয় তাঁকে। মন্দিরের নিরাপত্তাকর্মীরাই প্রথম আটক করেন আহমেদকে। এর পর স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নমাজ আটকালে আহমেদ স্লোগান তোলেন। পুলিশও সেই অভিযোগে সিলমোহর দিয়েছে।

Uttar Pradesh : Ayodhya police detained a suspicious man from the Ram Temple complex in Ayodhya.

The suspect, identified as Ahmed Sheikh, around 50 years old, is a resident of Srinagar. Police are questioning him and have also taken several Kashmiri shawl sellers into custody.… pic.twitter.com/sYdL4acomF
— IANS (@ians_india) January 10, 2026

পুলিশ জানিয়েছে, আহমেদকে হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। তিনি কোথায় কোথায় গিয়েছেন এখনও পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে তা-ও। তাঁর কাছ থেকে কাজু, কিশমিশ পাওয়া গিয়েছে। উদ্ধার হয় ২৭০০ টাকা। আহমেদের কাছ থেকে যে ডায়েরি পাওয়া গিয়েছে, তাতে বেশ কিছু ফোন নম্বর লেখা রয়েছে বলে খবর। আহমেদ অজমের যাচ্ছিলেন বলেও জানা যাচ্ছে।

জানা গিয়েছে, ২ নম্বর গেট দিয়ে রামমন্দিরে ঢোকেন আহমেদ। প্রথমে 'রামলাল্লা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তি দর্শন করেন তিনি। এর পর 'সীতা রসৌই'-এর বাইরে নমাজ পড়তে উদ্যত হন।

অযোধ্যায় রামমন্দির চত্বরের নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। রাম মন্দির ট্রাস্টের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। তবে সংবাদ সংস্থা IANS জানিয়েছে, এলাকা থেকে একাধিক কাশ্মীরি শাল বিক্রেতাকেও হেফাজতে নেওয়া হয়েছে। ‘রাম জন্মভূমি থানা’য় জিজ্ঞাসাবাদ চলছে।

আগামী সপ্তাহেই মকর সংক্রান্তি। সেই উপলক্ষে প্রস্তুতি চলছে অযোধ্যার রামমন্দিরে। প্রচুর মানুষ সেখানে ভিড় করতে পারেন বলে মনে করা হচ্ছে। সেই উপলক্ষে নিরাপত্তা বাড়ানো হয়েছে গোটা শহরের। রামমন্দিরে যাঁরা ঢুকছেন, তাঁদের ব্যগপত্রও দেখা হচ্ছে।

from india https://ift.tt/q6rg54t
via IFTTT
0 Comments