Delhi News: '১০ মিনিটে বাড়ি আসছি', শেষ ফোন যমজ ভাইকে, মা-বাবার বিবাহবার্ষিকী পালনের আগেই মৃত্যু ছেলের

<p>Delhi News: যমজ ভাইকে ফোন করে বলেছিলেন ১০ মিনিটে বাড়ি পৌঁছবেন। আগে থেকেই আনা হয়েছিল কেক। রাত ১২টায় মা-বাবার বিবাহবার্ষিকী পালনের পরিকল্পনা ছিল দুই ভাইয়ের। কিন্তু কিছুই আর করা হয়ে ওঠেনি ২৫ বছরের কমল ধ্যানির। বাড়ির কাছাকাছি এসে গভীর কুয়োতে মোটরবাইক নিয়ে পড়ে গিয়েছিলেন কমল। তারপরেই সব শেষ। কিছুদিন আগেই নয়ডায় ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা। অফিস থেকে বাড়ি ফেরার সময় ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে গভীর কুয়োতে পড়ে গিয়েছিলেন তরুণ ইঞ্জিনিয়ার। ২৭ বছরের যুবরাজকে বাঁচানো যায়নি। এবার প্রায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছে দিল্লির জনকপুরী এলাকায়। তৈরি হচ্ছে এমন একটি গভীর গর্তে পড়ে যান কমল ধ্যানি।&nbsp;</p> <p>কমলের ভাই জানিয়েছেন, সেদিন রাতে প্রায় ৩০ মিনিট কেটে গেলেও যখন তাঁর ভাই বাড়ি ফেরেননি তখনই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁদের মা-বাবা। ওই রাতের কমলে খুঁজতে বেরোন পরিবারের সদস্যরা। এর মাঝে বার দশেক ফোন করেও কমলের খোঁজ পাওয়া যায়নি। একের পর এক থানায় ঘুরছিলেন কমলের ভাই এবং বন্ধুরা। নির্দিষ্ট সময় পার না হওয়ায় মিসিং ডায়েরি নিতে চায়নি পুলিশও। তবে কমলের ভাই ও বন্ধুদের সঙ্গে ২ জন পুলিশকর্মীকে পাঠানো হয় তল্লাশির জন্য। সেদিন রাতে কিছুই জানা যায়নি। তবে পরের দিন সকালে শোকের ছায়া নেমে আসে কমলের পরিবারে। জানা যায়, মৃত্যু হয়েছে কমলের।&nbsp;</p> <p>এইচডিএফসি ব্যাঙ্কের রোহিণী শাখায় অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন কমল। শুক্রবার অফিস ছুটি নিয়েছিলেন, মা-বাবার বিবাহবার্ষিকী পালনের জন্য। ভাই করণের সঙ্গে মিলে সমস্ত পরিকল্পনা আগে থেকেই ছকে রেখেছিলেন তিনি। বাড়িতে ছোটখাটো পার্টির আয়োজন করা হয়েছিল। মা-বাবা কীর্তন পছন্দ করেন বলে, তার ব্যবস্থাও ছিল। কিন্তু কিছুই আর করা হল না ২৫ বছরের ওই যুবকের। জানা গিয়েছে, জনকপুরী এলাকার যে গভীর কুয়োতে পড়ে যান কমল, তা রয়েছে দিল্লি জল বোর্ডের আওতায়।&nbsp;</p> <p>বাড়িতে কেকের সামনে অপেক্ষা করছিলেন কমলের মা-বাবা। ছেলে এলে কেট কেটে বিবাহবার্ষিকী উদযাপন করবেন, এই ছিল তাঁদের পরিকল্পনা। কিন্তু সব শেষ হয়ে গিয়েছে চোখের নিমেষে। নয়ডার মতো এবারেও ওই গভীর গর্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের দাবি, কাজ চলছিল ওখানে। অথচ অত গভীর জায়গা যে রয়েছে সেখানে তা সাধারণ মানুষকে জানানোর জন্য আলাদা করে কোনও ব্যবস্থা ছিল না। এমনকি ওই গভীর কুয়ো ঢাকা দেওয়াও ছিল না।&nbsp;</p>

from india https://ift.tt/bdqSivz
via IFTTT

Post a Comment

0 Comments

Viral News: রিলস বানানোর সময় বেকায়দায় ফাঁস গলায় ! নিমেষে মৃত্যু তরুণীর