Viral News: রিলস বানানোর সময় বেকায়দায় ফাঁস গলায় ! নিমেষে মৃত্যু তরুণীর

<p>Viral News: রিল বানাতে গিয়ে ভয়ানক বিপত্তি। সামান্য ভুলের জন্য গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে ২৭ বছরের তরুণীর। রিল বানাতে গিয়ে এভাবে যে কারও মৃত্যু হতে পারে, তা হয়তো কল্পনা করেননি অনেকেই। উত্তর প্রদেশে বান্দা জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত নেশাই শেষ পর্যন্ত কাল হয়েছে ওই তরুণীর জীবনে। রিল বানাতে গিয়ে তরুণী এতই আত্মমগ্ন ছিলেন যে, কখন গলায় বেকায়দায় ফাঁস লেগে গেছে, তা টেরও পাননি। শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, মৃতের নাম মোহিনী।&nbsp;</p> <p>বাড়িতেই রিল বানাচ্ছিলেন মোহিনী। তাঁর পরিবারের সদস্যদের দাবি, গলায় ফাঁস দেওয়ার মতো একটি দৃশ্য ভিডিও শ্যুট করছিলেন তিনি। গলায় ফাঁস জড়িয়ে একটি টুলের উপর দাঁড়িয়ে পুরো ঘটনাটা মোবাইলে রেকর্ড করতে যাচ্ছিলেন মোহিনী। রিল বানাতে গিয়ে রিয়েল লাইফে ঘটে গিয়েছে ভয়ঙ্কর বিপদ। মোহিনীর চার বছরের মেয়ে যখন মায়ের ঘরে ঢুকেছিল, তখনই আসল ঘটনাটি প্রকাশ্যে আসে। মা-কে ঝুলন্ত অবস্থায় দেখে ভয়ে, আতঙ্কে চিৎকার করে উঠেছিল ওই একরত্তি মেয়ে। বাচ্চাটির কান্না শুনে ছুটে আসেন পরিবারের বাকিরা। চোখের সামনে মোহিনীকে ওভাবে ঝুলন্ত অবস্থায় দেখে হতভম্ব হয়ে যান সকলেই। বাচ্চা মেয়ের আর্তনাদ শুনে ছুটে এসেছিলেন আশপাশের প্রতিবেশীরাও। মোহিনীকে ওই অবস্থায় দেখে চমকে ওঠেন সকলে।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p> <p>পুলিশে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসে তারা। ফাঁস খুলে নামানো হয় মোহিনীর দেহ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তরুণীর দেহ। সমস্ত দিক খুঁটিয়ে দেখে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রিলস বানাতে গিয়েই দুর্ঘটনা ঘটে গিয়েছে। তবে এই ঘটনার পিছনে আর কোনও কারণ রয়েছে কিনা, তা জানার জন্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।&nbsp;</p> <p>এর আগে সেলফি তোলার সময় বিপত্তির প্রচুর ঘটনা শোনা গিয়েছে। বিপজ্জনক ভাবে সেলফি তুলতে গিয়ে মৃত্যুও হয়েছে অনেকের। রিলস বানাতে গিয়েও ঘটেছে বড়সড় বিপদ। তবে এবার উত্তর প্রদেশে যা ঘটেছে, তা শুনে আঁতকে উঠেছেন অনেকেই। রিলস বানাতে গিয়ে মৃত্যুই হয়েছে এক তরুণীর। আর তাঁকে ঝুলন্ত অবস্থায় প্রথমে দেখেছে তাঁর ৪ বছরের ছোট্ট মেয়ে। এই ঘটনা আরও মর্মান্তিক।&nbsp;</p>

from india https://ift.tt/EG5zAba
via IFTTT

Post a Comment

0 Comments