Upper Caste Judges: হাইকোর্টের সিংহভাগ বিচারপতিই উচ্চবর্ণের, ধারেকাছেও নেই তফসিলি-OBC-সংখ্যালঘুরা, রাজ্যসভায় হিসেব পেশ হতেই শোরগোল

নয়াদিল্লি: দেশের আদালতগুলিতে কোন গোষ্ঠীর প্রতিনিধিত্ব কেমন, তা নিয়ে প্রশ্ন আজকের নয়। সেই নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তারা জানিয়েছে, ২০২১ সাল থেকে দেশের সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যত বিচারপতি নিয়োগ করা হয়েছে, তার তিন চতুর্থাংশই উচ্চবর্ণের। (Upper Caste Judges)

রাজ্যসভায় DMK সাংসদ পি উইলসন এই প্রশ্ন করেছিলেন। জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক ওই তথ্য় তুলে ধরে। তারা জানায়, ২০২১ থেকে ২০২৬ সালের জানুারি মাস পর্যন্ত হাইকোর্টগুলিতে ৫৯৩ জন বিচারপতি নিয়োগ করা হয়, যার মধ্যে ২৬ জন তফসিলি জাতি, ১৪ জন তফসিলি উপজাতি, ৮০ জন অন্যান্য অনগ্রসর এবং ৩৭ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। এই নিরিখে গত পাঁচ বছরে নিযুক্ত বিচারপতিদের ৭৩.৫ শতাংশই উচ্চবর্ণের। (High Court Judges)

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জানুয়ারি মাস পর্যন্ত সময়কালের হিসেব এটি। ওই সময়কালে হাইকোর্টগুলিতে ৯৬ জন মহিলা বিচারপতি নিয়োগ করা হয়। যদিও বিচারপতি নিয়োগের বিষয়টি পুরোপুরি প্রধান বিচারপতির নিয়োগের প্রস্তাবের বিষয়টি পুরোপুরি প্রধান বিচারপতি দেখেন বলে জানান অর্জুন।

As we enter the 76th year of our Constitution, concerning trends persist in the composition of the High Court judges, with declining representation from various sections of society. There is a notable diversity deficit in High Courts, which does not reflect the wonderfully… pic.twitter.com/JJWLw0xCul
— P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் (@PWilsonDMK) February 5, 2026

বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যাতে বৈচিত্রের ধারা অব্যাহত থাকে, সমাজের সব শ্রেণির থেকে যাতে আদালতে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ করেছে, তাও জানতে চান উইলসন। সেই  নিয়ে অর্জুনের যুক্তি, “নিয়োগের প্রস্তাব পাঠানোর সময় হাইকোর্টের বিচারপতিদের সেই মতো সুপারিশ করা হয়, যাতে হাইকোর্টগুলিতে তফসিলি, OBC, সংখ্যালঘু এবং মহিলাদের প্রতিনিধিত্বের কথা ভাবা হয়।”

২০১২ সালের অগাস্ট মাস থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত নিজে ভারত সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন উইলসন। কেন্দ্রের কাছ থেকে ওই পরিসংখ্যান পেয়ে ফুঁসে ওঠেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সংবিধানের ৭৬তম বছরে যখন পা রাখছি, সেই সময় হাইকোর্ট থেকে উদ্বেগজনক ছবি উঠে আসছে, যেখানে সমাজের সব শ্রেণির প্রতিনিধিত্ব কমছে। হাইকোর্টের বৈচিত্রের ঘাটতি চোখে পড়ছে বিশেষ ভাবে। ভারতের বৈচিত্রপূর্ণ, বহুত্ববাদী সমাজের ছবি প্রতিফলিত হচ্ছে না সেখান থেকে’। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সমাজের বহু শ্রেণির যথেষ্ট প্রতিনিধিত্ব নেই। বরং হাইকোর্টের বিচারপতি নিয়োগে বৈষম্য ফুটে উঠছে’।

উইলসন জানিয়েছেন, বর্তমানে হাইকোর্টের ৪,৩৮ শতাংশ বিচারপতি তফসিলি জাতির, ২.৩৬ শতাংশ তফসিলি উপজাতির, ১৩.৪৯ শতাংশ OBC এবং ৭৯.৭৯ শতাংশ অগ্রসর শ্রেণির (উচ্চবর্ণের)। ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যেও সংখ্যাটা আহামরি কিছু ছিল না বলে জানিয়েছেন তিনি। ওই সময়কালে, ৬৫৭ জনের মধ্যে হাইকোর্টগুলিতে তফসিলি জাতির বিচারপতি ৩.০৭ শতাংশ, তফসিলি উপজাতির ২.০৫ শতাংশ, ১১.৯৯ শতাংশ OBC এবং বাকিরা ৮২.৮০ শতাংশ ছিলেন বলে জানান উইলসন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাতে সব শ্রেণির সমান প্রতিনিধিত্ব থাকে, তার সপক্ষে সওয়াল করেছেন তিনি।

অন্য দিকে, কেন্দ্র জাবিয়েছে, চলতি বছর জানুয়ারি পর্যন্ত হাইকোর্টগুলিতে ৩০৮টি শূন্যপদ রয়েছে। এলাহাবাদ, কলকাতা, মাদ্রাজ মিলিয়ে হাইকোর্টে এই মুহূর্তে ৮১৪ জন বিচারপতি রয়েছেন।

from india https://ift.tt/rKBPqXd
via IFTTT

Post a Comment

0 Comments