Mumbai Local Train : সামান্য কথায় ঝগড়া ট্রেনের কামরায়, অচেনা অধ্যাপককে ছুরি দিয়ে কোপাল যুবক

<p>Mumbai : সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছিল ট্রেনের মধ্যে। তার জেরেই অধ্যাপককে ছুরি দিয়ে একাধিকবার কোপাল এক যাত্রী। মৃত্যু হয়েছে ওই অধ্যাপকের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। মুম্বইয়ের ভিড় লোকাল ট্রেনে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। জিআরপি গ্রেফতার করেছে ২৭ বছরের অভিযুক্ত ওমকার শিন্ডেকে। মালাড রেল স্টেশনে মৃত্যু হয়েছে কলেজের ওই অধ্যাপক। মৃতের নাম অলোক সিং। ভিলে পার্ল এলাকার একটি পরিচিত কলেজের অধ্যাপক ছিলেন তিনি। মালাড স্টেশনের এই ঘটনায় হতবাক নিত্যযাত্রীরা। প্ল্যাটফর্ম নম্বর ১ এবং ২ - এর মাঝে ঘটেছে এই দুর্ঘটনা। ট্রেনের মধ্যে সামান্য কথা নিয়ে হওয়া ঝামেলার জেরে যে কাউকে খুন হতে হবে, কল্পনাও করতে পারছেন না নিত্যযাত্রীরা।&nbsp;</p> <p>শনিবার ট্রেনের মধ্যে খুব ছোটখাটো ব্যাপার নিয়ে বচসায় জড়িয়ে পড়েন অলোক সিং এবং ওমকার শিন্ডে। ট্রেন মালাড স্টেশনে পৌঁছনোর আগেই ওঠা-নামা নিয়ে ঝামেলা শুরু হয় ভিড় কামরায়। মুম্বইয়ের লোকাল ট্রেন এবং তার ভিড় সম্পর্কে অনেকেই অবগত। আর ভিড় কামরায় এইসব ছোটখাটো ঝামেলা মুম্বইয়ের ট্রেনের নিত্যযাত্রীদের রোজের পরিচিত বিষয়। কিন্তু সেই ঝগড়াই যে এমন সাংঘাতিক পরিণতি নেবে তা কেউই কল্পনা করেননি। প্ল্যাটফর্মে নামার পর আচমকাই ভীষণ উত্তেজিত হয় পড়েন ওমকার শিন্ডে। সঙ্গে থাকা ধারালো একটা ছুরি বের করেন তিনি। এরপর অধ্যাপক অলোক সিংয়ের দিকে তেড়ে যান। বারংবার অধ্যাপকের তলপেটে কোপ দেন অভিযুক্ত। প্ল্যাটফর্মেই লুটিয়ে পড়েন অধ্যাপক। রক্তে ভেসে যেতে থাকে চারপাশ। স্টেশনের ভিড়ে নিমেষে মিলিয়ে যান অভিযুক্ত যুবক।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p> <p>অধ্যাপক অলোক সিংকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বোরিভলি জিআরপি- র তরফে দ্রুত শুরু হয় তদন্ত। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। খোঁজ চলতে থাকে ওমকার শিন্ডের। বেশি সময় লাগেনি পুলিশের। ভাসাই থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তারা। কিন্তু কী নিয়ে ঝামেলা হয়েছিল সেদিন? এমন কি নিয়ে বচসা, ঝগড়া হয়েছিল ওমকার এবং অলোকের মধ্যে যে সম্পূর্ণ অচেনা একজন ব্যক্তিকে ছুরি দিয়ে এতবার কুপিয়েছে ওই যুবক? সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ। মালাড স্টেশনের এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>

from india https://ift.tt/uKhGpTN
via IFTTT

Post a Comment

0 Comments

Viral Video: একরত্তি পথশিশুর জন্য দোলনা কিনলেন পুলিশকর্মী, তাঁর কাজে দিলখুশ নেটিজেনদের, ভিডিও দেখলে মুখে হাসি ফুটবে আপনারও