নয়াদিল্লি: আগেই আভাস দিয়েছিলেন তিনি যে নিজেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে SIR মামলায় সওয়াল করতে পারেন। সেই মতই আজ ৪ ফেব্রুয়ারি বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী। বুধবারই সকাল সোয়া দশটায় ১ নম্বর কোর্টে মমতার করা এসআইআর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে সেই আবেদন।

উল্লেখ্য়, জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করতে পারেন বলে খবর। এমন ইঙ্গিত যদিও আগেই দিয়েছিলেন মমতা। জানিয়েছিলেন, মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, প্রয়োজনে সেই নিয়ে আদালতে সওয়াল করবেন তিনি। গত ৫ জানুয়ারি মমতা বলছিলেন, "দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে আবেদন জানাব, মানুষের হয়ে কথা বলব। আইনজীবী আছি আমি। কিন্তু নাগরিক হিসেবে যাব। আমি আমার কথা বলতেই পারি।" জানা গিয়েছে, বুধবার আদালতে মুখ্য়মন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আপাতত যা শোনা যাচ্ছে যে সাধারণ নাগরিক হিসেবেই সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার লাইসেন্স যে তাঁর রয়েছে, এতদিন বার বার তা বারবার জানিয়ে দিয়েছেন মমতা। যদিও নিয়ম অনুযায়ী, আইনজীবী হিসেবে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরাই একমাত্র সওয়াল করতে পারেন। সেই তালিকায় নাম নেই মমতার। তবে সাধারণ মানুষ হিসেবে, সাধারণ ভাবেই সওয়াল করতে পারবেন তিনি।

এদিকে, এই বিষয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, "আদালত হচ্ছে একটা পাবলিক স্পেস। সেখানে যে কেউ যেতে পারেন। এতে কোনও বাহাদুরি নেই। আবেদনকারী হলে নিজের মামলা নিজে সওয়াল করতে পারেন। এতে নতুনত্ব নেই কিছু। কিন্তি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক পদমর্যাদাকে এমন জায়গায় নামিয়ে নিয়ে যাচ্ছেন, এর পর আর সাংবিধানিক পদাধিকারীদের প্রতি কোনও রকম শ্রদ্ধা থাকবেন না। কাল নির্বাচন কমিশনের কাছে সওয়াল করতে গিয়েছিলেন। এটা কি পদের প্রতি সম্মান দেখানো হল! সব রীতিনীতি লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টিই লক্ষ্য। সেই পথেই পা বাড়াচ্ছেন।"

উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য VVIP হিসেবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান মমতা। কোনও VVIP সুপ্রিম কোর্টে গেলে, তার জন্য আগে থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। যা মিলে গিয়েছিল আগেই।

from india https://ift.tt/GCzrJAg
via IFTTT
0 Comments