নয়াদিল্লি: দ্বিতীয় দফায় দেশের আরও ছয় রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR-এর কাজ শেষ। আর তাতেই ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন চোখে পড়ছে। ছয় রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর যে হিসেব মিলেছে, সেই অনুযায়ী, এখনও পর্যন্ত গুজরাতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে। আর কোন রাজ্যে কত সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে, তার হিসেব প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। (SIR Final Voter List)

দেশের ছয় রাজ্য়ের মধ্যে গুজরাতেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক নাম বাদ গিয়েছে। মোট ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ নাম বাদ গিয়েছে সেখানে, যাঁরা দেশের বৈধ ভোটার হিসেবে নিজেদের সপক্ষে প্রমাণ পেশ করতে পারেননি। ফলে SIR-এর আগে গুজরাতের ভোটার সংখ্যা যেখাবে ৫ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার ৪৩৬ ছিল, SIR হয়ে যাওয়ার পর মোট ভোটারের সংখ্যা এসে ঠেকেছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫-এ। গুজরাতে ১৩.৪০ শতাংশ পতন দেখা গিয়েছে ভোটার তালিকায়। (Election Commission)

এর পরই নাম রয়েছে মধ্যপ্রদেশের। সেখানে ৩৪ লক্ষ ২৫ হাজার ৭৮ নাম বাদ গিয়েছে। SIR-এর আগে মধ্যপ্রদেশে ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪৩। বর্তমানে সেই সংখ্য়া ৫ কোটি ৩৯ লক্ষ ৮১ হাজার ৬৫-তে এসে ঠেকেছে। মধ্যপ্রদেশের ভোটার কমেছে ৫.৯৭ শতাংশ।

রাজস্থানে ভোটারের সংখ্য়া ছিল ৫ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ২১৫। SIR-এর পর সেই সংখ্যা এসে ঠেকেছে ৫ কোটি ১৫ লক্ষ ১৯ হাজার ৯২৯-এ। সেখানে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে ৩১ লক্ষ ৩৬ হাজার ২৮৬ মানুষের।

ছত্তীসগঢ়ে SIR-এর আগে ভোটারের সংখ্যা ছিল ২ কোটি ১২ লক্ষ ৩০ হাজার ৭৩৭। SIR-র পর ভোটার কমে হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৩০ হাজার ৯১৪। সেখানে চূড়ান্ত ভোটার তালিকা থেকে ২৪ লক্ষ ৯৯ হাজার ৮২৩ জনের নাম বাদ গিয়েছে।

কেরলে নাম বাদ গিয়েছে ৮ লক্ষ ৯৭ হাজার ২১১ জনের। SIR আগে ভোটারের সংখ্যা ছিল ২ কোটি ৭৮ লক্ষ ৫০ হাজার ৮৫৫। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৫৩ হাজার ৬৪৪ জন ভোটারের।

গোয়ায় নাম বাদ গিয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৪৬৮ জন ভোটারের। SIR-এর আগে সেখানে মোট ভোটার ছিল ১১ লক্ষ ৮৫ হাজার ৩৪। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৫৬৬ জনের।

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ হাজার ৩৬৪ জনের নাম বাদ গিয়েছে। আগে ভোটারের সংখ্যা ছিল ৩ লক্ষ ১০ হাজার ৪০৪। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৪০ জন ভোটারের। পুদুচ্চেরীতে নাম বাদ গিয়েছে ৭৭ হাজার ৩৬৭ জনের। আগে ভোটার ছিল ১০ লক্ষ ২১ হাজার ৫৭৮। চূড়ান্ত তালিকায় ৯ লক্ষ ৪৪ হাজার ২১১ জন ভোটারের নাম রয়েছে। লক্ষদ্বীপে ২০৬ জনের নাম বাদ গিয়েছে। আগে ভোটারের সংখ্যা ছিল ৫৭ হাজার ৮১৩। SIR-এর পর ভোটারের সংখ্যা ৫৭ হাজার ৬০৭।

নাম বাদ যাওয়ার জন্য যে কারণগুলি চিহ্নিত করেছে কমিশন, তা হল, মৃত্য়ু, পাকাপাকি ভাবে অন্যত্র স্থানান্তরণ, একাধিক জায়গায় নাম নথিভুক্তিকরণ এবং অন্য মাপকাঠিতে উতরোতে না পারা। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম বাদ যাওয়া এবং ভোটার তালিকায় নামের সংযোজন একটি লাগাতার চলা প্রক্রিয়া। যোগ্য নাগরিকরা নাম নথিভুক্ত করতে, নাম সরাতে এবং সংশোধন করতে আবেদন জানাতে পারেন।

দ্বিতীয় দফাতেই SIR-এর কাজ শুরু হয় পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতে। সেখানে এই মুহূর্তে SIR-এর শেষ পর্যায়ের কাজ চলছে। ফেব্রুয়ারির শেষ দিকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে। এপ্রিল মাস থেকে ফের SIR-এর কাজ শুরু হবে।

প্রথম দফায় বিহারেই SIR হয়। সেখানে ৬৮.৫ লক্ষের নাম বাদ যায়। আগে ভোটারের সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। SIR-এর পর সেই সংখ্যা এসে ঠেকেছে ৭ কোটি ৪২ লক্ষে।

from india https://ift.tt/RWIdvXc
via IFTTT
0 Comments