নয়াদিল্লি: দেশের ১২টি রাজ্য থেকে আরও ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলল। সেগুলিকে শনাক্ত করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC). উচ্চশিক্ষার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এবং পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে UGC. গত দুই বছরে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২ হওয়া নিয়ে উদ্বেগও ছড়িয়েছে। এভাবে যেখানে সেখানে ভুয়ো বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠলে পড়ুয়ারা প্রতারণার শিকার হতে পারেন বলে মনে করছেন শিক্ষাবিদরা। (Fake Universities)

UGC-র তরফে পড়ুয়া এবং অভিভাবকদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, এই ধরনের বিশ্ববিদ্য়ালয়গুলিতে ভর্তি হওয়ার আগে সবদিক ভাল করে যাচাই করে নিতে হবে। ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি মোটেই UGC স্বীকৃত নয়। পড়ুয়াদের বৈধ ডিগ্রি প্রদানের কোনও অধিকারই নেই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির। (UGC Fake University List)

এবার যে ১২টি রাজ্যে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলেছে, সেই তালিকায় রয়েছে হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড, অরুণাচলপ্রদেশও। আগে কখনও এই সব রাজ্যে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ পাওয়া যায়নি। বেঙ্গালুরুর Global Human Peace University নামের একটি সংস্থা নিয়েও সকলকে সতর্ক করেছে UGC. ওই সংস্থার বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অধিকার নেই বলে জানানো হয়েছে।

রাজধানী দিল্লিতেই সর্বাধিক ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে, ১২টি। সেই তালিকায় নাম রয়েছে, All India Institute of Public and Physical Health Sciences, Commercial University limited, United Nations University, Vishwakarma Open University for Self-Employment, Institute of Management and Engineering.

এর মধ্যে কয়েকটি ভুয়ো বিশ্ববিদ্যালয় আবার UGC-র দফতরের কাছাকাছিই অবস্থিত। ফলে নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে। উত্তরপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, পুদুচ্চেরী, অন্ধ্রপ্রদেশ, কর্নাটকেও ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে একাধিক ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রয়াগের Gandhi Hindi Vidyapith এবং Indian Institute of Alternative Medicine. হরিয়ানার ফরিদাবাদের Magic and Art University, ঝাড়খণ্ডের রাঁচির Daksha university-ও ভুয়ো। UGC জানিয়েছে, এই সব ভুয়ো বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের বিভ্রান্ত করেছে। অনুমোদন না থাকা সত্ত্বেও ডিগ্রি প্রদান করে পড়ুয়াদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে তারা। UGC-র ওয়েবসাইটে (https://www.ugc.gov.in/universitydetails/Fakeuniversity) গিয়ে পূর্ণাঙ্গ তালিকা দেখে নিতেও অনুরোধ জানানো হয়েছে সকলকে।

UGC যে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে, তা দেখে নিন একঝলকে—

Christ New Testament Deemed University, অন্ধ্রপ্রদেশ

Bible Open University of India, অন্ধ্রপ্রদেশ

Indian Institute of Alternative Medicine, অরুণাচল প্রদেশ

World Peace of United Nations University, দিল্লি

Institute of Management and Engineering, দিল্লি

All India Institute of Public & Physical Health Sciences (AIIPHS), দিল্লি

Commercial University Ltd, দিল্লি

United Nations University, দিল্লি

Vocational University, দিল্লি

ADR-Centric Juridical University, দিল্লি

Indian Institute of Science and Engineering, দিল্লি

Viswakarma Open University for Self-Employment, দিল্লি

Adhyatmik Vishwavidyalaya (Spiritual University), দিল্লি

Magic & Art University, হরিয়ানা

Daksha University (Vocational and Life Skill Education), ঝাড়খণ্ড

Sarva Bharatiya Shiksha Peeth, কর্নাটক

Global Human Peace University, কর্নাটক

International Islamic University of Prophetic Medicine (IIUPM), কেরল

St. John’s University, কেরল

Raja Arabic University, মহারাষ্ট্র

National Backward Krushi Vidyapeeth, মহারাষ্ট্র

National Institute of Management Solution, নয়াদিল্লি

Mountain Institute of Management & Technology, নয়াদিল্লি

Usha Latchumanan College of Education, পুদুচ্চেরী

Sree Bodhi Academy of Higher Education, পুদুচ্চেরী

Rajeev Gandhi Institute of Technology & Management, রাজস্থান

Gandhi Hindi Vidyapith, উত্তরপ্রদেশ

Netaji Subhash Chandra Bose University (Open University), উত্তরপ্রদেশ

Bhartiya Shiksha Parishad, Bharat Bhawan, উত্তরপ্রদেশ

Mahamaya Technical University, উত্তরপ্রদেশ

Indian Institute of Alternative Medicine, কলকাতা, পশ্চিমবঙ্গ

Institute of Alternative Medicine and Research, ডায়মন্ড হারবার রোড, ঠাকুরপুকুর, কলকাতা, পশ্চিমবঙ্গ

কিন্তু দেশে এত ভুয়ো বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে কী ভাবে? শিক্ষাবিদদের মতে, সাত তাড়াতাড়ি ডিগ্রি, কম টাকা বেতন এবং ফ্লেক্সিবল কোর্সের টোপ দিয়েই পড়ুয়াদের ফাঁদে ফেলে এই সব সংস্থা। কিন্তু বাস্তবে তাদের না আছে উপযুক্ত পরিকাঠামো, না অধ্যাপক, না ভা গুণমানের শিক্ষা। আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নিজেদের নাম জুড়ে আরও ফুলেফেঁপে উঠছে সেগুলি। পড়ুয়ারাও আসল-নকল ধরতে পারছেন না।

নির্দিষ্ট সময় অন্তর ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে UGC. কিন্তু নজরদারি চললে এভাবে ভুয়ো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে কী করে? প্রশ্ন এড়ানো যাচ্ছে না। কারণ এতে সরাসরি সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি বৈধ নয়। ফলে গাঁটের কড়ি খরচ করে ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেও, না তা উচ্চশিক্ষার ক্ষেত্রে গৃহীত হবে, না গৃহীত হবে চাকরিতে।

from india https://ift.tt/3kj8Upm
via IFTTT
0 Comments