মুম্বই: সব কাজ বন্ধ রেখে বাবা সেলিম খানের পাশে। আজও হাসপাতালে পৌঁছেছেন সলমন খান। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি নবতিপর চিত্রনাট্যকার। আর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ খান পরিবার। তাঁদের না জানিয়ে, সংবাদমাধ্যমে কেন সেলিম খানের স্বাস্থ্য নিয়ে বিবৃতি দেওয়া হল, তা নিয়ে অসন্তুষ্ট সলমনরা। হাসপাতাল কর্তৃপক্ষকে এহেন আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। (Salim Khan Health Updates)

সেলিম খানের স্বাস্থ্য নিয়ে লীলাবতীর তরফে বিবৃতি দেওয়া হয়। জানানো হয়, মঙ্গলবার সকালে সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ব্রেন হ্যামরেজ ছিল। এই মুহূর্তে ভেন্টিলেটরে রাখা হয়েছে। হাসপাতালের তরফে চিকিৎসক জলিল পারকর এই বিবৃতি দেন, যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে খান পরিবার। (Salman Khan)

মায়ানগরী সূত্রে খবর, বাবার স্বাস্থ্যের খুঁটিনাটি প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষের উপর অসন্তুষ্ট হন খোদ সলমন। পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, সেলিম খানের স্বাস্থ্যের খুঁটিনাটি যেন বাইরে না যায়। সংবাদমাধ্যমে কিছু বলা যাবে না। সেলিম খানের স্বাস্থ্য নিয়ে কোনও রকম গুজব ছড়াক, চান না পরিবারের কেউই।

পরিবারের ঘনিষ্ঠ একজন বলেন, “স্বাস্থ্য় অত্যন্ত ব্যক্তিগত বিষয়। মিডিয়া বা অন্য কাকে, কী জানানো হবে, তা পরিবারের উপরই ছেড়ে দেওয়া উচিত। পরিবার যখন ঠিক মনে করবে, অনুরাগী এবং শুভাকাঙ্খীদের জানানো হবে। যেভাবে ওই চিকিৎসক প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, তাতে সলমন এবং পরিবারের সকলে অসন্তুষ্ট। সেই মতো হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও দেওয়া হয়েছে।”

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ভেন্টিলেটরে রাখা হলেও সেলিম খানের অবস্থা সঙ্কটজনক নয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তিনি। জাভেদ আখতার থেকে সঞ্জয় দত্ত, রিতেশ দেশমুখ, রাহুল রায়, আমির খান, অনেকেই সেলিম খানকে দেখতে গিয়েছেন হাসপাতালে। খান পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছেন সেখানে।

Bollywood actor Aayush Sharma, brother-in-law of Salman Khan, received a threat email claiming to be from the Bishnoi gang and demanding crores of rupees. Investigation revealed the mail was sent via Proton Mail and appears to have originated from Sweden. Authorities have sought… pic.twitter.com/UapPbJ4txF
— IANS (@ians_india) February 20, 2026

আর পরিবারে যখন সঙ্কট নেমে এসেছে, সেই সময় প্রাণনাশের হুমকি পেলেন সলমনের বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা। ইমেলে তাঁকে হুমকি দেওয়া হয়, কয়েক কোটি টাকা চাওয়া হয় বলে জানা গিয়েে। সুইডেন থেকে হুমকি ইমেলটি এসেছে বলে জানা যাচ্ছে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইের গ্যাং থেকেই হুমকি দেওয়া হয় বলে খবর। এ নিয়ে মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে।

from india https://ift.tt/WFMLBTh
via IFTTT
0 Comments