Road Accident: স্টিয়ারিংয়ে বসে ঘুমিয়ে পড়েছিলেন চালক, ক্ষণিকের ভুলে চরম পরিণতি, শেষ মা-বাবা, ৩ বছরের সন্তান

মুম্বই : হাইওয়ের উপর মারাত্মক দুর্ঘটনা। এক নিমেষে শেষ এক পরিবারের তিন সদস্য। এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং ৩ বছরের সন্তানের মৃত্যু হয়েছে এই ভয়াবহ পথ দুর্ঘটনায়। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের উপর ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, নাসিক থেকে জালনা যাচ্ছিল ওই পরিবার। পুলিশ সূত্রে খবর, একটি কন্টেনারের পিছনে আচমকাই ধাক্কা মারে ওই পরিবারের গাড়িটি। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের উপর ছত্রপতি সম্ভাজীনগরের স্ট্রেচে ভেরুলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

হাইওয়ের উপর থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্ত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কন্টেনারটির তলায় কার্যত পিষে গিয়েছে ওই গাড়িটি। মারাত্মক প্রভাব পড়েছে গাড়িটির উপর। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। সম্পূর্ণ ভেঙে গিয়েছে গাড়ির বনেটের অংশ এবং ভেঙে গিয়েছে উইন্ডশিল্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতীক রামকিসান জগদলে এবং তাঁর স্ত্রী শ্রেয়া রাজেন্দ্র পান্ডে ও তাঁদের তিন বছরের সন্তানের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।

'ওরা আমায় মেরে ফেলবে', মাঝরাতে মা- কে ফোন তরুণীর, তারপর... হোম স্টে- তে কী ঘটেছে ছাত্রীর সঙ্গে ?

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালাচ্ছিলেন জগদলে। সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আর তার জেরেই সামনে থাকা বড় একটি কন্টেনারে গাড়ি সমেত ধাক্কা মেরেছিলেন তিনি। স্টিয়ারিংয়ে বসে কোনও কারণে চোখ লেগে গিয়েছিল প্রতীকের। ক্ষণিকের ভুলে ঘটে গিয়েছে মারাত্মক অঘটন। চোখের নিমেষে শেষ হয়ে গিয়েছে একটা গোটা পরিবার। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য তীব্র যানজট তৈরি হয়েছিল এক্সপ্রেসওয়ের উপর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় একটি কুইক রেসপন্স টিম। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয় তিনজনের মৃতদেহ।

'২১ বছর হোক, বিয়ে কোরো', বাবার সিদ্ধান্তে আপত্তি, গুলি চালাল নাবালক ছেলে, মৃত্যু পুলিশ কনস্টেবলের

এই ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ পুলিশ। শুধু চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে, নাকি আর কোনও কারণ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, গাড়ির গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল কিনা - সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা।

from india https://ift.tt/HbCweyK
via IFTTT

Post a Comment

0 Comments

Road Accident: স্টিয়ারিংয়ে বসে ঘুমিয়ে পড়েছিলেন চালক, ক্ষণিকের ভুলে চরম পরিণতি, শেষ মা-বাবা, ৩ বছরের সন্তান