নয়াদিল্লি: ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্কের ঝড়। তার মধ্যেই ফের বড় দাবি কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রী নিতিন গডকড়ীর। তিনি জানিয়েছেন, অক্টোবর মাসেই সম্পূর্ণ ভাবে ইথানল চালিত গাড়ি আসছে বাজারে। সেটি চালাতে পেট্রোলের প্রয়োজনই পড়বে না। ২৫ টাকা লিটার পেট্রোলে গাড়ি চালানোর মতোই খরচ হবে তাতে। (Nitin Gadkari on Ethanol Car)

ইথানল নিয়ে বিতর্কের মধ্যেই এমন মন্তব্য করলেন গডকড়ী। তিনি জানিয়েছেন, অক্টোবরে বাজারে আসছে টয়োটার Innova flex-fuel car. সেই গাড়ির উদ্বোধনে আমন্ত্রিত তিনিও। ১০০ শতাংশ ইথানল চালিত গাড়ি রাস্তায় ছোটানোই লক্ষ্য তাঁদের। গাড়িটি ছোটার সময় ৬০ শতাংশ বিদ্যুৎও উৎপন্ন করবে বলে দাবি গডকড়ীর। (E20 Row)

আরও পড়ুন: ‘বিজেপি-র হয়ে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিলেন জ্ঞানেশ কুমার’, দাবি কেরলের প্রাক্তন মুখ্যসচিবের

ইথানল নিয়ে সমালোচনার জবাবে গডকড়ী বলেন, “পৃথিবীর ১৯টি দেশে ইথানল ব্যবহৃত হচ্ছে। ভারতেও এখনও পর্যন্ত কোনও অভিযোগ সামনে আসেনি। অক্টোবরে টয়োটার ইনোভা গাড়ির উদ্বোধনে ডাকা হয়েছে আমাকে, যা ১০০ শতাংশ ফ্লেক্স ফুয়েলে ছুটবে।”

ভারতে ইথানল নিয়ে কোনও অভিযোগ সামনে আসেনি বলে গডকড়ী দাবি করলেও, ইথানল নিয়ে বিভিন্ন জায়গা থেকেই অভিযোগ সামনে এসেছে। এর আগে কেন্দ্রীয় সরকারও জানায়, নিশ্চিত ভাবে তাদের কাছে তেমন কোনও অভিযোগ আসেনি। বেশ কিছু গবেষণাও তুলে ধরে তারা।

আরও পড়ুন: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

অন্য দিকে, শুধুমাত্র টয়োটার ইনোভা গাড়িই নয়, ইথানল চালিত আরও একাধিক গাড়ি বাজারে আসছে বলে খবর। জুন মাসে মারুতি সুজ়ুকি দেশের প্রথম ফ্লেক্স ফুয়েল গাড়ি সামনে আনে। ফ্লেক্স ফুয়েল গাড়ির অর্থ E20 থেকে বিশুদ্ধ পেট্রোল, সবেতেই চলতে পারে গাড়ি।

বাইক ট্যাক্সি পরিষেবা বাড়াতেও জোর দিচ্ছেন গডকড়ী। তাঁর মতে, এতে দু’চাকার মালিকদের আয় বাড়বে। গ্রামের দিকেও যাতে অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি পরিষেবা চালু করা যায়, তার জন্য বিভিন্ন রাজ্যের পরিবহণ মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। এতে কর্মসংস্থানও বাড়বে বলে দাবি তাঁর। ১০০ শতাংশ ইথানল চালিত গাড়ির পাশাপাশি, বিদ্যুৎচালিত, হাইড্রোজেন চালিত গাড়ি চালুর পক্ষেও সওয়াল করেছেন গডকড়ী। এতে পেট্রোল এবং ডিজেলের বিকল্প হাতে পাওয়া সম্ভব হবে বলে মত তাঁর। ইথানলের ব্যবহার বাড়লে কৃষকরা উপকৃত হবেন, তাঁদের রোজগার বাড়বে বলে দাবি।

from india https://ift.tt/jJXADyB
via IFTTT
0 Comments