Bollywood News: ‘যে ঘর আগেই ভেঙে গিয়েছে, তাতে কেউ ঘরভাঙানি হয় না’, গোবিন্দর স্ত্রীকে নিশানা ‘প্রেমিকা’র?

মুম্বই: ষাটোর্ধ্ব গোবিন্দর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থামছেই না। বলিউডের ‘হিরো নম্বর ওয়ানে’র বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন স্ত্রী সুনীতা আহুজা। এবার তাঁকে নিশানা করলেন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার, যাঁর সঙ্গে গোবিন্দের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘যে ঘর আগেই ভেঙে গিয়েছে, সেখানে অন্যকে ঘরভাঙানি বলা যায় না’। (Govinda Extramarital Allegations)

সম্প্রতি মুম্বইয়ে একসঙ্গে গণপতি দর্শন করতে যান গোবিন্দ এবং কোমল। তাঁর সিঁথিতে সিঁদুর দেখে নানাজন নানা মন্তব্য করতে শুরু করেন। ওই সময় কলকাতায় ছিলেন সুনীতা। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কোনও কারণ ছাড়াই আমার ঘর ভাঙছে।” (Bollywood News)

আরও পড়ুন: ‘বিজেপি-র হয়ে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিলেন জ্ঞানেশ কুমার’, দাবি কেরলের প্রাক্তন মুখ্যসচিবের

সুনীতার সেই মন্তব্য নিয়ে কাটাছেঁড়া হতে সময় লাগেনি। আর সেই আবহেই ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন কোমল। তিনি লেখেন, ‘যে মহিলা বহু বছর ধরে স্বামীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিলেন, তাঁর অভিশাপ গায়ে লাগে না। যে ঘর আগেই ভেঙে গিয়েছে, তাতে কেউ ঘরভাঙানি হতে পারে না’।

সেখানেই থামেননি কোমল। তিনি আরও লেখেন, ‘দেশের মানুষ এত মূর্খ নন যে কাকের পিছনে দৌড়ে বেড়াবেন। কাক কান চুরি করে নিয়ে গিয়েছে বললেই হল না। আমি তো বুঝতেই পারছি না মহিলার কী যন্ত্রণা যে তা সারানোর পরিবর্তে পাবলিকের সামনে তুলে ধরে বেশি আনন্দ পাচ্ছেন। সত্যিই কি যন্ত্রণা, না কি ষড়যন্ত্র? লাগাতার এক পুরুষকে মানসিক ভাবে হেনস্থা করা, তাঁর কাজ বন্ধ করে দেওয়া, তাঁকে ঘরে বসিয়ে রাখা, তাঁকে নিঃসঙ্গ করে তোলা, মৃত্য়ুর দিকে ঠেলে দেওয়া…কোনও ভাল স্ত্রী, নিবেদিত প্রাণ স্ত্রী স্বামীর সঙ্গে এত খারাপ আচরণ করতে পারে বলে মনে হয় না আমার’।

আরও পড়ুন: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

সুনীতা মানসিক ভাবে অসুস্থ কি না, সেই প্রশ্নও তোলেন কোমল। তাঁর কথায়, ‘এই ধরনের মহিলারা কি মানসিক ভাবে অসুস্থ, না কি অত্যন্ত চালাক, দরজার আড়ালে যা করতে পারেনি, এখন জনসমক্ষে মানুষের সমবেদনাকুড়নোর চেষ্টা করছে। আমার নাম ব্যবহার করে নিজের চরিতার্থ করা বন্ধ হোক। এই ধরনে ধূর্ত মহিলাদের থেকে পুরুষদের রক্ষা করুন ঈশ্বর’।

কোমলের সঙ্গে সম্পর্কের কথা এখনও পর্যন্ত স্বীকার করেননি গোবিন্দ। কোমলও সম্পর্কে সিলমোহর দেননি। তবে সুনীতা কোনও রাখঢাক না করেই দু’জনের সম্পর্ক নিয়ে সরব হয়েছেন। কোমলকে নিয়ে প্রশ্ন করা হলে সম্প্রতি গোবিন্দ বলেন, “এখানে কারও নাক গলানোর প্রশ্ন নেই। যদি সম্পর্ক থাকেও, আমি কাজ করছি, পেশাদারিত্ব বজায় রাখছি।” তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগও করেন গোবিন্দ।

from india https://ift.tt/qIX30RE
via IFTTT

Post a Comment

0 Comments