কলকাতা: পশ্চিমবঙ্গে সক্রিয় মডিউল! কলকাতায় বসে বড়স়ড় নাশকতার ছক? 'ধৃত ওমর ফারুকের সঙ্গে সরাসরি যোগ ছিল শাব্বির আহমেদের। অভিযুক্ত শাব্বির আহমেদ লোন ছিল লস্কর-ই-তৈবার হ্যান্ডলার'। রবিবার দিল্লি পুলিশের জালে পশ্চিমবঙ্গের ২, তামিলনাড়ুতে গ্রেফতার ৬। শাব্বির আহমেদ লোন সরাসরি সাহায্য করেছে ISI, দাবি দিল্লি পুলিশের।

[yt]https://youtu.be/DnfomIdl2m8?si=AsClT_B5OVKz-sCy[/yt]

আরও পড়ুন, 'যুব সাথী' ফর্ম নিয়ে কাড়াকাড়ি ! ধস্তাধস্তিতে অসুস্থ অনেকেই, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, চরম বিশৃঙ্খলা রাজ্যের এই জেলায়

'মূলত মেট্রো স্টেশনের বাইরে পোস্টার লাগানোর কাজ ছিল ধৃতদের। দিল্লি মেট্রো স্টেশনের বাইরে কাশ্মীর ফ্রি পোস্টার লাগিয়েছিল। কলকাতার মেট্রো স্টেশনের বাইরেও পোস্টার লাগানোর পরিকল্পনা ছিল ধৃতদের। পোস্টার PDF করে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে, ছাপানো হয় কলকাতায়'। দিল্লির CRPF জওয়ানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু দিল্লি পুলিশ। 'কলকাতা সংলগ্ন এলাকায় ৮ হাজার টাকার ২টি ঘরভাড়়া নেয়। তামিলনাড়ু থেকে যাঁরা গ্রেফতার, তাঁরা জাল আধার কার্ড ব্য়বহার করেছিলেন। ISI ও বাংলাদেশি জঙ্গি সংগঠনের সহায়তায় বড় কোনও সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা ছিল।'

from india https://ift.tt/uGTAstE
via IFTTT
0 Comments