Meghalaya Coal Mine Blast: মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া পাহাড়ের কাছে একটি কয়লা খাদানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। এনডিআরএফ- এর তিনটি দল উপস্থিত রয়েছে ঘটনাস্থলে। কয়লা খাদানের ভিতরে এখনও অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, সম্ভবত এই খাদান বেআইনি ভাবে গড়ে উঠেছিল। বৃহস্পতিবারের ভয়ানক বিস্ফোরণের সময় খাদানে উপস্থিত ছিলেন অনেক শ্রমিক। নির্দিষ্ট সংখ্যা অবশ্য জানা যায়নি। এই দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলেও খবর। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।
Pained by the mishap in East Jaintia Hills, Meghalaya. Condolences to those who lost their loved ones. May the injured recover at the earliest.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM…
— PMO India (@PMOIndia) February 5, 2026
মেঘালয়ের কয়লা খাদানে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর দফতরের তরফে এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু PMNRF থেকে ২ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। আহতদের পরিবার প্রতি দেওয়া হবে ৫০ হাজার টাকা।
#UPDATE | 18 bodies recovered so far in Meghalaya's East Jaintia Hills coal mine incident. Suo-motu case has been registered.
— ANI (@ANI) February 5, 2026
মেঘালয়ের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এক্স মাধ্যমে পোস্ট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এতজন শ্রমিকের মৃত্যু খুবই বেদনাদায়ক ঘটনা। গভীরভাবে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।
It is painful to hear about the loss of lives of workers in an unfortunate accident in the East Jaintia Hills district of Meghalaya. I convey my heartfelt condolences to the bereaved families and pray for the early recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) February 5, 2026
In light of the incident at a coal mine in East Jaintia Hills District, Meghalaya Chief Minister Conrad Sangma has announced that an ex gratia of Rs 3 lakh will be given to the next of kin of the deceased from the Government of Meghalaya.
— ANI (@ANI) February 5, 2026
from india https://ift.tt/GYeZo83
via IFTTT
0 Comments