Rajasthan Honeymoon Murder: বিয়ের ৩ মাসের মধ্যেই স্বামীকে খুনের ষড়যন্ত্র স্ত্রী'র ! আশিসকে কেন সরিয়ে দিলেন অঞ্জলি ?

<p>Rajasthan Honeymoon Murder:&nbsp;রাজস্থান হানিমুন মার্ডার - সম্প্রতি এই ঘটনাই রয়েছে সংবাদ শিরোনামে। মাস তিনেক বিয়ে হয়েছিল আশিস এবং অঞ্জুর। তার মধ্যেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে মেরেফেলার পরিকল্পনা করেছিলেন নববিবাহিতা অঞ্জু। রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। ২৭ বছরের আশিসের সঙ্গে বিয়ে হয়েছিল ২৩ বছরের অঞ্জলি ওরফে অঞ্জুর। দুই পরিবারের পরিচয় বহু দিনের। এর আগেও দুই পরিবারের মধ্যে তিনটি বিয়ে হয়েছে। সেগুলি সফল হলেও, এবার আর তা হয়নি। জিওলজিতে এমএসসি পাশ করে বিএড পড়ছিলেন আশিস। অঞ্জলি এমকম পড়ছিলেন। দুই পরিবারের মধ্যে অনেকদিনের সম্পর্ক থাকায় তাঁদের বিয়ে হয়েছিল ধুমধাম করেই। কিন্তু তিন মাসের মধ্যেই সব শেষ হয়ে গিয়েছে। ক্যাটারারের সঙ্গে বেয়ারার কাজ করা সঞ্জুর জন্য কীভাবে অঞ্জলি আশিসকে খুনের পরিকল্পনা করলেন, কীভাবে শিক্ষিত মার্জিত আশিসের পরিবর্তে সঞ্জুকে বেছে নিলেন অঞ্জলি, সেটা কারওরই বোধগম্য হচ্ছে না।&nbsp;</p> <p>অঞ্জলি যে এমন কাজ করতে পারেন তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আশিসের পরিবারের সদস্যরা। একই অবস্থা অঞ্জলির পরিবারের সদস্যদেরও। জানা গিয়েছে, আশিসকে দত্তক নিয়েছেন তাঁর কাকু এবং কাকিমা। কোনও সন্তান ছিল না তাঁদের। নিজের সন্তান স্নেহে বড় আদরে&nbsp; তাঁরা বড় করেছিলেন আশিসকে। কয়েক মাস আগে নিজের ভাইঝি অঞ্জলির সঙ্গে আশিসের বিয়ে ঠিক করেন তাঁর মা। আশিসের পরিবারের সকলেই জানিয়েছেন, শুরু থেকে স্বাভাবিকই ছিলেন অঞ্জলি। পরিবারের সবার সঙ্গে ভালভাবে মিশে গিয়েছিলেন। তাঁর আচরণে কোনও অস্বাভাবিকতা ছিল না। কিন্তু সেই অঞ্জলিই যে এত বড় ষড়যন্ত্র করেছিলেন, তা কিছুই মেনে নিতে পারছেন না আশিসের পরিবারের লোকজন।&nbsp;</p> <p>ঘটনার দিন, অঞ্জলি এবং আশিস হাঁটতে বেরিয়েছিলেন রাতের দিকে। সঙ্গে ছিলেন আশিসের ভাই অঙ্কিত ও তাঁর স্ত্রী। অঙ্কিতের কথায়, সাধারণত যে রাস্তা দিয়ে তাঁরা যান, সেদিন যাওয়ার সময় গ্রামের সেই রাস্তা দিয়েই গিয়েছিলেন সকলে। কিন্তু অঙ্কিত ও তাঁর স্ত্রী বাড়ি পৌঁছনোর পর একপ্রকার জোর করেই অঞ্জলি অন্য একটি তুলনায় ফাঁকা রাস্তা দিয়ে আশিসকে নিয়ে ফিরেছিলেন। আর সেই রাস্তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।&nbsp;</p> <p>প্রাক্তন প্রেমিক সঞ্জুর সঙ্গে মিলেই আশিসকে খুনের পরিকল্পনা করেছিলেন অঞ্জলি। জানা গিয়েছে, অঞ্জলির বিয়েতে বেয়ারা হিসেবে কাজ করেছিলেন এই সঞ্জু। বিয়ের পর পড়াশোনার অজুহাতেই বাপের বাড়িতে ফিরেছিলেন অঞ্জলি। সেই সময়েই সঞ্জুর সঙ্গে ফের যোগাযোগ গড়ে ওঠে তাঁর। তারপরই দু'জন মিলে পরিকল্পনা করেন আশিসের খুনের। অঞ্জলি এবং আশিসের পরিবারের মধ্যে প্রায় ৪০-৫০ বছরের সম্পর্ক। দুই পরিবারই এলাকার সম্ভ্রান্ত পরিবার। সেখানে এ হেন ঘটনা ঘটে যাওয়ায় হতবাক স্থানীয় বাসিন্দারাও। আশিসের পরিবারের তরফে অঞ্জলির মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে। এমনকি এও বলা হয়েছে, অঞ্জলির পরিবারের লোকেরাও নাকি এই ব্যাপারে আশিসের পরিবারের দাবিকেই সমর্থন করেছেন। বাড়ির মেয়ের এমন কীর্তিকলাপে লজ্জিত তাঁরাও।&nbsp;</p>

from india https://ift.tt/p63VX4z
via IFTTT

Post a Comment

0 Comments

Viral Video: একরত্তি পথশিশুর জন্য দোলনা কিনলেন পুলিশকর্মী, তাঁর কাজে দিলখুশ নেটিজেনদের, ভিডিও দেখলে মুখে হাসি ফুটবে আপনারও