<p>Odisha News: ওড়িশায় ঘটেছে ভয়ানক ঘটনা। পুলিশ সূত্রে খবর, একই দিনে ২ বার ধর্ষণের শিকার তরুণী। ওড়িশা পুলিশ মারফত জানা গিয়েছে, প্রথমবার তরুণীর উপর নির্যাতন চালায় তাঁর বয়ফ্রেন্ড এবং দ্বিতীয়বার এক পথচারী, যিনি তরুণীকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, এই দ্বিতীয় ব্যক্তি তরুণীকে ধর্ষণের পর একটি পাঁচতলা বিল্ডিং থেকে ধাক্কা মেরে ফেলে দেন নির্যাতিতাকে। মৃত্যু হয়েছে ওই তরুণীর। ওড়িশার জগৎসিংপুর জেলায় ঘটেছে শিউরে ওঠার মতো এই ঘটনা। দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় (অপহরণ, ধর্ষণ, খুন) মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে। </p>
from india https://ift.tt/TSl1Kmv
via IFTTT
0 Comments