OTT: "অশ্লীল কনটেন্ট" সম্প্রচারের জের, এই ওটিটি প্ল্যাটফর্মগুলি ব্লক করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক

নয়াদিল্লি: অশ্লীল কনটেন্ট হোস্ট করার জন্য ৫ টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সরকারি সূত্রে খবর, MoodXVIP,  Koyal Playpro, Digi Movieplex, Feel and Jugnu এই ওটিটি প্ল্যাটফর্মগুলি বাতিল করা হয়েছে।

[yt]https://youtu.be/R1wfYvMD2DA?si=-JwKDtKtUC-HFvkJ[/yt]

আরও পড়ুন, কাল থেকে সিভিল জজদের ছুটি বাতিলের নির্দেশ, SIR-নিষ্পত্তি যাচাইয়ে এবার নোটিস হাইকোর্টের

প্রসঙ্গত, অতীতেই দেশের সমস্ত সমাজমাধ্যম চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করে দিয়েছিল কেন্দ্র। ২০২১ সালের তথ্য ও প্রযুক্তি আইনে যে কোড অফ এথিক্সের কথা বলা হয়, তা অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। শিশুরা যাতে কোনোভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট  দেখতে পায় সেজন্য 'অ্যাক্সেস কন্ট্রোল ফর এ রেটেড কনটেন্ট' নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। নিজস্ব প্ল্যাটফর্মের- OTT Platforms  বিধি মেনে চলার উপরেও নজর দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও আইনের আওতায় আনা হবে। যাতে তারা আইন-বিরোধী কোনও কনটেন্ট প্রকাশ করতে না পারে এবং কনটেন্টের বয়স-অনুযায়ী শ্রেণিবিভাজন করতে পারে। এছাড়াও বলা হয়েছে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলির স্ব-নিয়ন্ত্রিত কমিটি তত্ত্বাবধান করবে সমস্ত প্ল্যাটফর্মগুলি কোড অফ এথিক্স মানছে কিনা তা স্থির করতে হবে। নির্দেশিকায় জোরের সঙ্গে বলা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে কঠোরভাবে মেনে চলতে হবে এই নিয়ম। যাতে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট কোনও শিশুই দেখতে না পায়। পকসো আইন ও তথ্য সম্প্রচার আইনের অধীনে অশালীন কনটেন্ট প্রকাশ করা আইনি অপরাধ বলে গণ্য হবে।

from india https://ift.tt/cdOYorG
via IFTTT

Post a Comment

0 Comments

Viral Video: 'ঘর রয়েছে', 'ভাল মেয়ে রয়েছে'... দিল্লিতে অটোচালকের আপত্তিকর প্রস্তাব বিদেশি পর্যটককে