নয়াদিল্লি: দলের হেভিওয়েট নেতা ছিলেন একসময়। সেই জয়ন্ত দাসই বিজেপি ছেড়ে বেরিয়ে এসেছেন। অসম বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন তিনি। তবে ভবিষ্যৎ পরিকল্পনা করেই এগোচ্ছেন জয়ন্ত। নিজের পৃথক দল গড়তে চলেছেন তিনি। ভেবে ফেলেছেন নামও, ‘তৃণমূল বিজেপি’। (Jayanta Das)

নির্দল প্রার্থী হিসেবে দিসপুর থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জয়ন্ত। বিজেপি-র সঙ্গে দীর্ঘ ৩৫ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জানান, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে, মানসিক ভাবে হেনস্থা করা হচ্ছে, তাঁর নামে ভাষ্য তৈরি করা হচ্ছে বাজারে। তাঁর বিরুদ্ধে কংগ্রেস এবং বিজেপি ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন। (Assam News)

দিসপুর থেকে টিকিট না পেয়েই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন জয়ন্ত। পাশাপাশি, কংগ্রেস থেকে নেতা ভাঙিয়ে প্রার্থী করানো নিয়েও তীব্র প্রতিবাদ জানান। এর আগে, ২০১৩ সালে কিছু সময়ের জন্য অসম গণ পরিষদে যোগ দিলেও, ২০১৪ সালে গেরুয়া শিবিরেই ফিরে এসেছিলেন। বর্তমানে অসমে বিজেপি এবং অসম গণ পরিষদের জোট রয়েছে।

কিন্তু বিজেপি ছাড়লেও, তাঁর DNA থেকে বিজেপি-কে আলাদা করা যাবে না বলে জানিয়েছেন জয়ন্ত। আর তাই নিজের যে নতুন দল গড়বেন, তার নাম ‘তৃণমূল বিজেপি’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত নির্দল হিসেবে ভোটে দাঁড়ালেও, আগামী দিনে দলকে শক্তিশালী করতে বদ্ধপরিকর তিনি।

জীবনের দীর্ঘ সময় বিজেপি-কে উৎসর্গ করলেও, বিজেপি-র সেবা করলেও, দল তাঁকে প্রাপ্য সম্মান দেয়নি বলে অভিযোগ জয়ন্তর। বিশেষ করে কংগ্রেস থেকে বিজেপি-তে যোগ দেওয়া প্রদ্যুৎ বরদলৈকে বিজেপি যেভাবে দিসপুরে প্রার্থী করেছে, তা মেনে নিতে পারছেন না জয়ন্ত। প্রদ্যুৎ এবং কংগ্রেসের মীরা বড়ঠাকুর, দু’জনের বিরুদ্ধে লড়াইয়ে জিততে চান তিনি।

মনোনয়নপত্র দিতে যাওয়ার সময় সাবধানতাও অবলম্বন করেন জয়ন্ত। তাঁর দাবি, বিজেপি-র প্রতি কোনও খারাপ লাগা নেই তাঁর। কিন্তু দলের অন্দরে কংগ্রেস-বিজেপি সংস্কৃতি গড়ে তোলার বিরোধী তিনি। তিনি বিজেপি-কে কখনও ঘৃণা করতে পারবেন না, আবার কংগ্রেস-বিজেপি সংস্কৃতিও সহ্য করতে পারবেন না।

জয়ন্ত জানান, কাউকে কিছু না জানিয়ে, সন্তর্পণে মনোনয়নপত্র জমা দিতে যআন তিনি। কারণ নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বলেন, “খুব সাবধানে এসেছি আমি। কারণ রাস্তায় কিছু ঘটে যেতেই পারে। আমার সৌভাগ্য যে দিসপুরে দুই কংগ্রেস নেতার বিরুদ্ধেল লড়াই করতে পারছি। জীবনে কোনও অন্যায় করিনি আমি।”

from india https://ift.tt/X1xPEIk
via IFTTT
0 Comments