Flights Cancelled : পশ্চিম এশিয়ায় সংঘর্ষ ! কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ২০টি উড়ান; দুর্ভোগ যাত্রীদের

কলকাতা : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের ব্যাপক প্রভাব পড়ল ভারতের উড়ান পরিষেবায়। কলকাতা বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে ২০টি উড়ান। এমিরেটসের মোট ৮টি উড়ান, কাতার এয়ারওয়েজের ৪টি উড়ান, এতিহাদ এয়ারওয়েজের ৪টি উড়ান ও এয়ার অ্যারিবিয়া ও ফ্লাই দুবাইয়ের ২টি করে উড়ান বাতিল করা হয়েছে। কোচিতেও ১৬টি উড়ান বাতিল। ভারতজুড়ে একের পর এক পশ্চিম এশিয়ামুখী উড়ান বাতিল হওয়ায় দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। আজও বন্ধ থাকছে দুবাই এয়ারপোর্ট। ফলে, সমস্যার অন্ত নেই বিমান যাত্রীদের।

সংঘর্ষের আঁচে উত্তপ্ত পশ্চিম এশিয়া। চলছে হামলা, পাল্টা হামলা। বাহরিনে আমেরিকার নৌ সেনা ঘাঁটির রেডার স্টেশন উড়িয়ে দিয়েছে ইরান। ড্রোন আক্রমণে আমেরিকার ৫৬০ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। দুবাই, আবু ধাবি, দোহা পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইজরায়েলের জনবসতিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। আবু ধাবির পোর্ট জায়েদে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। লেবাননের বেইরুটে বিমান থেকে বোমাবর্ষণ ইজরায়েলের। লেবাননের বিভিন্ন জায়গায় হেজবোল্লার ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে ইজরায়েল। আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সংবাদমাধ্যম সূত্রের খবর, যৌথ অভিযানে নিহত হয়েছেন আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছেলে মোজতবা। খামেনেইয়ের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে এগিয়ে ছিলেন দ্বিতীয় পুত্র মোজতবাই। এই পরিস্থিতিতে পাল্টা ইজরায়েলের হাইপারসনিক মিসাইলের ভাঁড়ারে আক্রমণ চালিয়েছে ইরান।

এই আবহে কাতার এয়ারওয়েজের তরফে বলা হয়েছে, কাতারের আকাশপথ ক্রমাগত বন্ধ থাকায় বিমান পরিষেবা স্থগিত রাখছে কাতার এয়ারওয়েজ। কাতার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পুনরায় আকাপথে যাত্রা নিরাপদ নিশ্চিত করার পরই পরিষেবা পুনরায় শুরু করা হবে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ পরিষেবা সংক্রান্ত পরবর্তী নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছে কাতার এয়ারওয়েজ। এই সময়ের মধ্যে যাত্রীদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে পরিষেবা সংক্রান্ত তথ্য দেখার জন্য চোখ রাখতে বলা হয়েছে।

এদিকে সংঘর্ষ তীব্র থেকে তীব্রতর হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহী সপ্তাহের শুরুতেই দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখছে। UAE-র ক্যাপিটাল মার্কেট অথরিটি জানিয়েছে যে, সোমবার এবং মঙ্গলবার আবু ধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ এবং দুবাই ফিনান্সিয়াল মার্কেট বন্ধ থাকবে। আঞ্চলিক পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। গল্ফের প্রধান ব্যবসা কেন্দ্র দুবাই। যদিও আর্থিক কেন্দ্র হিসাবে আবু ধাবিও অন্যতম। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের ব্যাপক প্রভাব পড়েছে এইসব প্রক্রিয়ায়।

from india https://ift.tt/o3Fk1aX
via IFTTT

Post a Comment

0 Comments

Iran Israel Conflict: আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !