PM Modi : 'পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগের বিষয়', ভারতের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হয়েছে সোমবার। ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘর্ষের আবহে বিভিন্ন দেশে চরম উৎকণ্ঠা। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়েছেন বহু বিদেশি নাগরিক। অনেক ভারতীয়ও আটকে পড়েছেন সেইসব দেশে। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের এই আবহ নিয়ে ভারতের অবস্থান এদিন স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বললেন, "বিশ্বে চলতে থাকা একাধিক উত্তেজনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছি এবং যখন দু'টি গণতন্ত্র একসঙ্গে দাঁড়ায়, তখন শান্তির জন্য কণ্ঠস্বর আরও জোরাল হয়। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্ত বিরোধের সমাধানকে সমর্থন করে। এই অঞ্চলে সমস্ত ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সমস্ত দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।"

#WATCH | Delhi: PM Narendra Modi says, "India's position on the many ongoing tensions in the world is clear. We have always called for maintaining peace and stability, and when two democracies stand together, the voice for peace becomes even stronger. The current situation in… pic.twitter.com/lG7FDgPYWe
— ANI (@ANI) March 2, 2026

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর অশান্ত পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে কি সমঝোতার পথে হাঁটবে ইরান ? এনিয়ে চর্চা চলছে বিশেষজ্ঞ মহলে। যদিও এনিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি। আমেরিকার সঙ্গে সমঝোতার পথে হাঁটবে না ইরান, জানিয়ে দিয়েছেন তিনি। ফলে, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এদিকে এরই মধ্যে ইরানে রাষ্ট্রপোষিত সংবাদমাধ্যম জানিয়ে দিয়েছে, দেশের ২৪টি প্রদেশে হামলার জেরে অন্তত ২০১ জন মানুষের মৃত্যু হয়েছে। অল জাজিরা সূত্রে এমনই খবর। পাল্টা ড্রোন আক্রমণে আমেরিকার ৫৬০ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। দুবাই, আবু ধাবি, দোহা পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইজরায়েলের জনবসতিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এখন এই সংঘর্ষ কোন পথে এগোয় সেদিকেই নজর গোটা বিশ্বের। Iran-US-Israel Conflict

from india https://ift.tt/boBxvwe
via IFTTT

Post a Comment

0 Comments

Iran Israel Conflict: আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !