Mamata Banerjee: বাংলার মতো উত্তরপ্রদেশেও আমলা বদল হবে তো? প্রশ্ন তুললেন অখিলেশ, মমতার সমর্থনে বললেন, “উনি একাই পারবেন”

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে শাসক এবং বিরোধীদের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ চলছেই। আর সেই আবহে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। জানালেন, একা লড়াই করলেও মমতাই জিতবেন। (Akhilesh Yadav Supports Mamata Banerjee)

নির্বাচনের আগে SIR-এ লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া থেকে পর পর আমলা-আধিকারিক বদলি নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছেন মমতা। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অখিলেশ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যা বলেছেন, তা অত্যন্ত কম। আসল কথা হল, উনি একা লড়লেও জিতবেন। উনি একা মোকাবিলা করতে সক্ষম।” (West Bengal Assembly Elections 2026)

#WATCH | Lucknow, Uttar Pradesh: On West Bengal CM Mamata Banerjee's statement, Samajwadi Party chief Akhilesh Yadav says, "...What Mamata Banerjee said for the BJP is less. even if she fight alone, she will win... I have heard in Bengal that a large number of officials have been… pic.twitter.com/H0hRvTsRND
— ANI (@ANI) March 21, 2026

নির্বাচনের আগে আমলা-অফিসার বদলি নিয়েও কটাক্ষ করেছেন অখিলেশ। বলেন, “শুনলাম, বাংলা বড় সংখ্যক আধিকারিকদের সরানো হয়েছে। ডিজিপি, মুখ্যসচিব, পুলিশ এবং প্রশাসনিক আধিকারিক…বাদ যাননি কেউ। কিন্তু বিজেপি-র আমলে উত্তরপ্রদেশে যখনই নির্বাচন হয়েছে, একজন আধিকারিককেও সরানো হয়নি। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে বিজেপি এমন আধিকারিক বসিয়েছিল, যাতে আত্মীয়স্বজনের মাধ্য়মে নির্বাচন জেতা যায়। বাংলায় যেখানে সব আধিকারিকদের সরানো হল, উত্তরপ্রদেশে কোথাও, কাউকে সরানো হয়নি। আত্মীয়দের কী ভাবে জেতানো যায়, সেই মতো আধিকারিকদের রাখা হয়েছিল।”

পশ্চিমবঙ্গে আমলা-আধিকারিক বদলি নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন অখিলেশ। তাঁর বক্তব্য ছিল, “আমি গ্যারান্টি দিচ্ছি নির্বাচনের সময় উত্তরপ্রদেশে না ডিজিপি, না স্বরাষ্ট্রসচিব, কাউকে সরানো হবে না। পশ্চিমবঙ্গে আধিকারিকদের বদলি করা হয়েছে বটে। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন।”

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা। IAS, IPS-দের অন্য রাজ্যে পাঠানো নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, "জোর করে রাষ্ট্রপতি শাসন জারি করেছে ইতিমধ্যেই। মুখে বলছে না। কিন্তু কাজ প্রমাণ করছে। মানুষ খাবার পাবে কোথা থেকে? রেশন? বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়। কারণ আমি রেশন দিতে চাই। খাদ্য দফতরের প্রধান সচিবকে পর্যবেক্ষক করে নিয়ে গিয়েছে। এর পর যদি কোনও ঘটনা ঘটে, বিজেপি সরকার দায়ী থাকবে। নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়। তাদের তোতাপাখি। এখন অঘোষিত নয়, ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে। রাষ্ট্রপতি শাসন করে ভোট করাতে হচ্ছে মোদিকে। লজ্জা লজ্জা।"

from india https://ift.tt/VbNLK6E
via IFTTT

Post a Comment

0 Comments

Lok Sabha Seat Increase : বাড়ছে লোকসভার আসন সংখ্যা ? মহিলাদের জন্য বরাদ্দ কত সিট, কোন রাজ্যেই বা কত আসন বাড়তে পারে