AAP Leader Killed in Punjab: পঞ্জাবে গুলিতে ঝাঁঝরা আম আদমি পার্টির নেতা, মোটর সাইকেলে চেপে যাচ্ছিলেন, গাড়িতে ছিল সশস্ত্র দুষ্কৃতীরা

চণ্ডীগড়: পঞ্জাবে গুলি করে খুন আম আদমি পার্টির নেতা গুরপ্রীত সিংহ গোপীকে। মোটর সাইকেলে চেপে যাচ্ছিলেন গুরপ্রীত। সেই সময় তাঁকে ধাওয়া করে সশস্ত্র দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। আর তাতেই মৃত্য়ুর কোলে ঢলে পড়েন গুরপ্রীত। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পঞ্জাবে। তার আগে এই ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে। (Gurpreet Singh Gopi Killed)

শনিবার পঞ্জাবের মমদোটে এই ঘটনা ঘটেছে। হরপ্রীত নামের এক ব্যক্তির সঙ্গে ছিলেন গুরপ্রীত। মোটর সাইকেলে চেপে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় পিছন নেয় চারচাকা গাড়িতে সওয়ার সশস্ত্র দুষ্কৃতীরা। রীতি মতো মোটর সাইকেলটিকে ধাওয়া করা হয়। এলোপাথাড়ি গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা। সেই গুলিতেই মারা যান গুরপ্রীত। (AAP Leader Killed in Punjab)

STORY | Punjab: AAP leader Gurpreet Gopi shot dead in Ferozepur

AAP leader Gurpreet Singh alias Gopi was shot dead by four armed assailants here, police said on Sunday.

READ: https://t.co/jdCKYqpmP7 pic.twitter.com/RJZdlmSDmb
— Press Trust of India (@PTI_News) <a href="https://ift.tt/1dcKRfC 30, 2026

আরও পড়ুন: হিন্দুরাষ্ট্রে কি মুসলিমদের জায়গা হবে না? আমেরিকায় দাঁড়িয়ে অবস্থান জানালেন RSS প্রধান মোহন ভাগবত

SSP ভূপিন্দর সিংহ সিধু জানিয়েছেন, এর নেপথ্যে পুরনো শত্রুতা থাকতে পারে। তবে রাজনৈতিক সংযোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু প্রকাশ্যে এমন ঘটনা ঘটল কী করে, কেন কারও নজর পড়ল না, কেন হামলা আটকানো গেল না, তার সদুত্তর মিলছে না।

গুরপ্রীতের নিকটজনেরা জানিয়েছেন, তিনি এবং হরপ্রীত মোটর সাইকেলে চেপে যাচ্ছিলেন। কিছুটা তফাতে তাঁদের বন্ধুদেরও গাড়ি ছিল। সেই গাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা। কী ধরনের গাড়িতে চেপে এসেছিল দুষ্কৃতীদল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: গভীর রাতে বিজেপি বিধায়কের বাড়িতে বোমা, কেঁপে উঠল চারিদিক, ফের অশান্ত মণিপুর

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, একজনের নাম উঠে আসছে এই ঘটনায়। মূল অভিযুক্ত হিসেবে তার নামই উঠে আসছে তদন্তে। গুরপ্রীতের সঙ্গে অতীতে শত্রুতা ছিল ওই ব্যক্তির। বেআইনি কাজকর্মের রেকর্ডও আছে তার। গোটা বিষয়টি খতিয়ে দেখতে একাধিক তদন্তকারী দল গঠন করা হয়েছে। একাধিক জায়গায় তল্লাশি চলছে। খোঁজ চলছে দুষ্কৃতীদের।

তবে এই ঘটনায় আবারও পঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসন্ন নির্বাচনের আগে হিংসা ইস্যু হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

from india https://ift.tt/QlivpfP
via IFTTT

Post a Comment

0 Comments