নয়াদিল্লি: বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরের অন্তরর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিক জিতন রাম মাঝির পদত্যাগ দাবি করলেন কেন্দ্রের আর এক মন্ত্রী চিরাগ পাসোয়ান। পাল্টা জিতনও তাঁর পদত্যাগ চাইলেন। সংরক্ষণ নিয়ে মতবিরোধের জেরে প্রকাশ্যে বাগযুদ্ধ বাধল তাঁদের মধ্যে। জিতন এবং চিরাগ কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের শরিক। দুই কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে এহেন বাগযুদ্ধ, পরস্পরের পদত্যাগের তোলা নজিরবিহীন। (Jitan Ram Manjhi vs Chirag Paswan)

দিল্লির যন্তর মন্তরে সংরক্ষণ বিরোধী বিক্ষোভের পর থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সেই আবহেই হিন্দুস্তানি আওয়ামি মোর্চা সেক্য়ুলার (HAM) দলের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতনের ছেলে সন্তোষ কুমার সুমন সংরক্ষণ নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিদের মধ্যে উপশ্রেণি তৈরির দাবি তোলেন। (NDA Inner Conflict)

আরও পড়ুন: হিন্দুরাষ্ট্রে কি মুসলিমদের জায়গা হবে না? আমেরিকায় দাঁড়িয়ে অবস্থান জানালেন RSS প্রধান মোহন ভাগবত

নিজের দাবির সপক্ষে সন্তোষ বলেন, “আমার মনে হয় সংরক্ষণের লক্ষ্যপূরণ হয়নি। ২২টি দলিত জাতির মধ্যে ১৮টি মহাদলিত শ্রেণি তৈরির উদ্দেশ্য ব্যর্থ। কারণ সুবিধাভোগীদের মধ্যেই ফারাক রয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণি তৈরি হয়েছিল অনগ্রসরদের নিয়ে। আবার উচ্চবর্ণদের নিয়েও তৈরি করা হয় অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণি। কোন শ্রেণির কত লাভবান হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা অন্যায় হবে কেন? সমাজের নীচু স্তরের মানুষরা কেন বঞ্চিত হবেন? মুসাহর সমাজ থেকে কেন কোনও জেলাশাসক, পুলিশ সুপার নেই, যারা কি না বিহারের জনসংখ্যার ৪ শতাংশ? বিষয়টি বিবেচনা করে দেখা উচিত। এক শ্রেণি যেখানে ৮ শতাংশ সংরক্ষণ পাচ্ছে, অন্যরা কেন ৮০ শতাংশ? আমরা সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলছি না। আমরা বলছি সংরক্ষণকে আরও কার্যকর করে তুলতে, যাতে বঞ্চিতদের কাছেও সুবিধা পৌঁছয়।”

জিতনের দলের এই মন্তব্য মনঃপুত হয়নি লোক জন শক্তি পার্টি-রামবিলাসের প্রধান চিরাগের। তাঁর দাবি, জিতনের দল সংরক্ষণের মধ্যে আরও ভাগ চাইছেন কারণ, সংরক্ষণের মধ্যে ‘দুধের সর জিইয়ে’ রাখতে চাইছেন তাঁরা। চিরাগ বলেন, “যাঁরা দুধের সর চান না বলছেন, আগে সংরক্ষণের দরুণ প্রাপ্ত সুবিধা ত্যাগ করুন। জিতন রাম যদি এই তত্ত্বেই বিশ্বাসী হন, আগে পদত্যাগ করা উচিত ওঁর। ওঁর ছেলেরও পদত্যাগ করা উচিত।”

আরও পড়ুন: হিন্দুরাষ্ট্রে কি মুসলিমদের জায়গা হবে না? আমেরিকায় দাঁড়িয়ে অবস্থান জানালেন RSS প্রধান মোহন ভাগবত

চিরাগের দল বরাবর উপশ্রেণি তৈরির বিরোধী। তফসিলি জাতিকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছে তারা। চিরাগের বক্তব্য, “অর্থনৈতিক অবস্থার নিরিখে তফসিলি জাতিদের সংরক্ষণের নিদান নেই। সংরক্ষণের মধ্য়ে উপশ্রেণি তৈরি করলে সামাজিক ন্যায়ের লক্ষ্যই থাকবে না আর। বিভাজন তৈরি হবে সমাজে। আরও বৈষম্যের শিকার হতে হবে দলিতদের। তার পরও যদি ওঁরা উপশ্রেণি চান, তাহলে আগে ওঁর (জিতন) উচিত পদত্যাগ করা।”

চিরাগকে জবাব দিতে ভোলেননি জিতনও। তাঁর বক্তব্য, “সংরক্ষণের জেরে মানুষ বঞ্চিত হতে থাকবেন। মানুষের বৃহত্তর স্বার্থেই এই বিভাজন প্রয়োজন। উনি দরিদ্র মানুষের স্বার্থ দেখতে পান না। ওঁর পদত্যাগ করা উচিত।”

২০২৪ সালে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তাতে তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিদের মধ্যে উপশ্রেণি তৈরিতে অনুমতি প্রদান করা হয়, যাতে আরও অনগ্রসর মানুষও সুবিধা পান। তবে এবার কেন্দ্রের দুই মন্ত্রীর মধ্যেই সেই নিয়ে বিরোধ বেঁধে গেল।

from india https://ift.tt/QwmlzoA
via IFTTT
0 Comments