ইম্ফল: মণিপুরে বিজেপি বিধায়কের বাড়িতে বোমা বিস্ফোরণ। বাড়ির মধ্য়ে বোমা ফেলল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে বোমা ফেলা হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মাটিতে বড় গর্ত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। (Blast at BJP MLA’s House in Manipur)

মণিপুরের ইম্ফল ওয়েস্টের ঘটনা। বিজেপি বিধায়ক এস রাজন সিংহের বাড়িতে বোমা ফেলেছে দুষ্কৃতীরা। বোমার আঘাতে মাটিতে গর্ত হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির দেওয়ালেও। তবে কোনও প্রাণহানি ঘটেনি। আহতও হননি কেউ। (Manipur News)

সংবাদমাধ্যমে রাজন বলেন, “রাত ১টা নাগাদ তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। বাড়ির পিছন দিক থেকে আওয়াজ আসে। কেঁপে ওঠে গোটা বাড়ি। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সব কিছু পরীক্ষা করে দেখে গিয়েছে।”

মণিপুরের কোন্থৌজমের বিধায়ক রাজন। তিনি মণিপুর সরকারের মুখপাত্রও। তাঁর কথায়, “রাজ্যের যা পরিস্থিতি…কেন এই হিংসা তার ব্যাখ্যা প্রয়োজন। যারা এসব করছে, জবাব দিক। এই ধরনের ঘটিয়ে কী লাভ? তীব্র নিন্দা করছি আমি। এমন ঘটনা কাম্য নয়।”

Vsited the residence of MLA Dr. Sapam Ranjan Singh at Konthoujam Mayai Leikai following a bomb blast at his residence early this morning. I strongly condemn such senseless and barbaric attack on the residence of a people's representative. This act of violence is an attack on our… pic.twitter.com/AizMYQatw4

— Khemchand Yumnam (@YKhemchandSingh) <a href="https://ift.tt/mHsUhnw 28, 2026

আরও পড়ুন: হিন্দুরাষ্ট্রে কি মুসলিমদের জায়গা হবে না? আমেরিকায় দাঁড়িয়ে অবস্থান জানালেন RSS প্রধান মোহন ভাগবত

কিন্তু হঠাৎ এই হামলা কেন? রাজন কি হুমকি পাচ্ছিলেন? তিনি জানিয়েছেন, কোনও হুমকি আসেনি। তিনি রাজ্যে ছিলেনও না। বৃহস্পতিবারই বাইরে থেকে ফিরেছেন। সন্ধেয় কর্মীদের সঙ্গে দেখাও করেন। তার পর গভীর রাতে হামলা হয়।

মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচন্দ সিংহও গোটা ঘটনার তীব্র নিন্দা করেন। বিধায়কের বাড়িতে বোমা ফেলার ঘটনাকে তিনি ‘বর্বরোচিত’ বলে উল্লেখ করেছেন। নির্বাচিত প্রতিনিধির বাড়িতে হামলাকে ‘গণতন্ত্রের উপর হামলা’ বলেও ব্যাখ্যা করেন তিনি। তিনি রাজনের বাড়িতেও যান। জানিয়েছেন, দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, জামিন অযোগ্য ধারায়, ‘আজ যে পরিণতি...’, বললেন কাকলি ঘোষ দস্তিদার

তবে কে বা কারা বোমা ফেলল বিধায়কের বাড়িতে, এখনও পর্যন্ত তা স্পষ্ট ভাবে জানা যায়নি। পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি, দায়ও স্বীকার করেনি কোনও সংগঠন। তবে এই ঘটনাকে ছোট করে দেখতে নারাজ রাজনৈতিক মহল।

দীর্ঘ সময় ধরে অশান্ত মণিপুর। ২০২৩ সাল থেকে দফায় দফায় হিংসা, অশান্তি চলছে সেখানে। সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিল মাসেই ৫৯ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। ২০২৩ সালের ৩ মে থেকে এ বছর ৩০ মার্চ পর্যন্ত হিংসা প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১৭ জন। বিশেষ করে চূড়াচন্দ্রপুর, ইম্ফল ওয়েস্ট, বিষ্ণুপুর এবং কাংপোকপির মতো এলাকা গত তিন মাস ধরেই অশান্ত।

from india https://ift.tt/LGz2q1I
via IFTTT
0 Comments