Narendra Modi Longest Serving Elected Head: নির্বাচিত সরকারের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধান, নয়া রেকর্ড গড়লেন মোদি, নেহরুকে ছুঁতে সময় লাগবে আরও

নয়াদিল্লি: কোনও নির্বাচিত সরকারের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মুকুটে এই নয়া পালক যুক্ত হল। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবনকুমার চামিলংকে ছাপিয়ে গেলেন মোদি। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে মোদির কার্যকালের মেয়াদ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। (Narendra Modi)

২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন মোদি। ২০১৪  সালের ২১ মে পর্যন্ত ওই পদে আসীন ছিলেন তিনি। এর পর, ২০১৪ সালের ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হন। ২০১৯ এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জিতেও ওই পদ ধরে রাখেন তিনি। নির্বাচিত সরকারের প্রধান হিসেবে মোট ৮ হাজার ৯৩১ দিন অতিবাহিত করেছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে ২৫ বছর ক্ষমতায় আসীন। (Narendra Modi Longest Serving Elected Head)

পাশাপাশি, গুজরাতের সবচেয়ে দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রীও মোদি। স্বাধীনতার পর জন্মগ্রহণকারী প্রথম প্রধানমন্ত্রীও তিনিই। তিন-তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি। জাতীয় স্তরে এই কৃতিত্ব হাতেগোনা কিছু নেতারই রয়েছে। এদিন মোদিকে শুভেচ্ছা জানান বিজেপি-র আইটি সেলে প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, ‘আজ ভারতের রাজনীতিতে নয়া মাইলফলক তৈরি হল। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংকে ছাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের নির্বাচিত সরকারের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধান হলেন। সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে ৮ হাজার ৯৩০ দিন ক্ষমতায় ছিলেন চামলিং’।

Today marks a historic milestone in Indian politics.

Prime Minister Narendra Modi has surpassed former Sikkim Chief Minister Pawan Kumar Chamling to become the longest-serving head of a government in India.

Pawan Kumar Chamling served as CM for 8,930 days.
PM Modi has now… pic.twitter.com/Oj5ZHNCMaC
— Amit Malviya (@amitmalviya) March 22, 2026

এর আগে, গত বছর জুলাই মাসে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীকে ছাপিয়ে, পর পর জিতে আসা দেশের দ্বিতীয় সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েন মোদি। তবে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রীর রেকর্ড এখনও জওহরলাল নেহরুর দখলেই। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি। নেহরুকে ছাপিয়ে যেতে হলে ২০৩১ সালের মে মাস পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে মোদিকে। প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর থেকে বার বার নেহরুকে আক্রমণ করতে শোনা গিয়েছে মোদিকে। তাঁর সরকারের মন্ত্রীরাও বার বার নেহরুকে আক্রমণ করেছেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুকে এহেন আক্রমণের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা।

from india https://ift.tt/WnhD5LE
via IFTTT

Post a Comment

0 Comments

Lok Sabha Seat Increase : বাড়ছে লোকসভার আসন সংখ্যা ? মহিলাদের জন্য বরাদ্দ কত সিট, কোন রাজ্যেই বা কত আসন বাড়তে পারে