Hardeep Singh Puri: কাতার যাচ্ছেন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী, LPG নিয়ে বড় আপডেট ?

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার সংঘর্ষবিরতি, ৯ অথবা ১০ এপ্রিল কাতার যাচ্ছেন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। এদিকে মুম্বই পৌঁছল এলপিজি ভর্তি ট্যাঙ্কার। ১৫ হাজার ৪০০ টন এলপিজি নিয়ে নবি মুম্বই পৌঁছল ট্যাঙ্কার। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই পৌঁছল এলপিজি ভর্তি ট্যাঙ্কার।

[yt]https://youtu.be/7c0RIiPSWHM?si=tgU-FHSDAOqkWHw-[/yt]

আরও পড়ুন, ''নির্বাচন স্থগিত রাখা হোক, যতক্ষণ না পর্যন্ত..'', ভোটের আগে বড় দাবি অধীর রঞ্জন চৌধুরীর !

ইতিমধ্যেই আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে। আগামী দুই সপ্তাহের জন্য, যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে দুই দেশ। এই যুদ্ধ বিরতি ঘোষণার পরেই হরমুজ পার করে এসেছে দুটি জাহাজ। একটি গ্রীস ও অপরটি লিবারিয়ার। মেরিন ট্রাফিক জানিয়েছে, যুদ্ধবিরতির পর প্রথম হরমুজ পেরোল দুটি জাহাজ। মূলত, ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুদ্ধবিরতি চলাকালীন আগামী ২ সপ্তাহ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে পারাপার করবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনী নিরাপত্তা প্রদান করবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত খবর থেকে জানা গিয়েছে, ৮০০-র বেশি জাহাজ উপসাগরে আটকে রয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণই ইরানের হাতে।

from india https://ift.tt/IOgKzfy
via IFTTT

Post a Comment

0 Comments