দীপক ঘোষ, কলকাতা: পঁচিশে বৈশাখ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ইতিহাস। ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৫ জন। দিলীপ ঘোষ তার অন্যতম।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর দফতর থেকে ১৬ জন অফিসারকে বদলি

প্রশ্ন: শপথ নেওয়ার পর আপনার প্রথম প্রতিক্রিয়া কী ? আপনি নতুন সরকারের মন্ত্রী হতে চলেছেন..

দিলীপ ঘোষ: ৭৫ বছর ধরে আমরা তপস্যা করেছি। মানুষ আশীর্বাদ করেছেন। সুযোগ দিয়েছেন। আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আর মাননীয় প্রধানমন্ত্রীও বলে গেছেন, ৫ বছর আমাদের হাতে দিন, বাংলাকে পাল্টে দেব।

প্রশ্ন: নতুন সরকার তৈরি হচ্ছে, সরকারের একজন মন্ত্রী হিসেবে, আপনি কোন দফতরটা পেলে খুশি হবেন ?

দিলীপ ঘোষ: সমস্ত দফতরই গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার সমস্ত দফতরের সর্বনাশ হয়েছে সব দিক দিয়ে। সেই জন্য পার্টি আমাকে যে কাজ দেবে, আমি দেব..খালি শপথ নিয়েছি, এখনও কোনও দফতর নেই। সময়ের সঙ্গে সঙ্গে হবে। পুরো টিম হিসেবে কাজ করে বাংলার পরিবর্তন করব।

প্রশ্ন: আপনার সামনে এই মুহূর্তে এমন কোন তিনটে কাজ রয়েছে, আগামী তিন মাসের মধ্যে, শেষ করা উচিত, ধরা উচিত, করা উচিত বলে মনে হয় ?

দিলীপ ঘোষ : শেষ করার মত তো কাজ নেই। শুরু হবে। ৩ মাস তো কিছুই না। ৫০ বছর ধরে গর্ত খোঁড়া হয়েছে, ওটাকে বোজাতে হবে। শিক্ষা ব্যবস্থা-স্বাস্থ্য ব্যবস্থা শেষ হয়ে গেছে। রাজ্যের আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে। যাতায়াত ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। শিল্প উঠে গেছে বাংলা থেকে। সেগুলি ঠিক করতে সময় লাগবে। কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন দেখতে পাবেন।

প্রশ্ন: আপনার নেতা অনেকে বলছেন যে, দুর্নীতির বিরুদ্ধে ফাইল খোলা উচিত। শ্বেতপত্র প্রকাশ করা উচিত।

দিলীপ ঘোষ: অবশ্যই হওয়া উচিত। এগুলি খুব জরুরি কাজ। আইনকানুনের ব্যাপার। সময় লাগবে। কিন্তু কোনও কিছু আমরা ছাড়ব না।

প্রশ্ন: আপনি বলছেন যে শিক্ষার উপরে (শ্বেতপত্র ) প্রথম প্রকাশ করা উচিত ..এবং দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ে তোলা উচিত..আইনশৃঙ্খলা..

দিলীপ ঘোষ: আইনশৃঙ্খলা, হিংসা, ভয়ের পরিবেশ বন্ধ হওয়া উচিত। কাজের যদি সুযোগ না দিই…৫০ লক্ষ যুবক পালিয়ে গেছে বাংলা ছেড়ে,..উন্নয়ন কে করবে ? তাঁদের ফিরিয়ে আনার জন্য, এখানে কাজের ব্যবস্থা করতে হবে।

from india https://ift.tt/MNTvmjH
via IFTTT
0 Comments