নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছিল অনুপ্রবেশ। পশ্চিমবঙ্গে ভোট মিটতে আবারও সেই প্রসঙ্গ ফিরে এল। সীমান্ত দিয়ে ঠেলে লোক ঢোকানো নিয়ে এর আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। সেই নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সহযোগিতাও চাইলেন তিনি। (Illegal Bangladeshi Immigrants)

পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছিল বেআইনি অনুপ্রবেশ। SIR-কে সামেন রেখে সেই নিয়ে তৃণমূলকে লাগাতার আক্রমণ করেন নরেন্দ্র মোদি থেকে অমিত শাহরা। পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশি’, ‘রোহিঙ্গা’মুক্ত করার দাবি শোনা গিয়েছে বিজেপি-র অন্য নেতানেত্রীদের মুখেও। সেই নিয়ে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেন খলিলুর। জানান, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটার পর সীমান্ত দিয়ে ঠেলে লোক ঢোকানো হলে তাঁরাও পাল্টা পদক্ষেপ করবেন। (India Bangladesh Relations)

আরও পড়ুন: সরকার গড়ার আগেই রাজ্যপালের সঙ্গে সংঘাত! থালাপতি বিজয়কে সরকার গঠনে বাধা? প্রতিবাদ অন্য বিরোধীরাও

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বুধবার সেই নিয়ে মুখ খোলেন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটেছে বলে সীমান্ত দিয়ে যথেচ্ছ লোক ঢোকানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, “আশা করি তেমন কোনও ঘটনা ঘটবে না। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।”

#WATCH | Delhi | On Bangladesh Foreign Minister Khalilur Rahman's statement following BJP's win in West Bengal elections, MEA Spokesperson Randhir Jaiswal says, "We have seen comments of this nature being made in the last several days. These comments must be seen in the context… pic.twitter.com/VmKqDQr9rC

— ANI (@ANI) May 7, 2026

আরও পড়ুন: ‘মানসিক দংশনে’ ভুগছেন শুভেন্দু অধিকারী, চন্দ্রনাথ রথ খুনে বললেন, 'ভবানীপুরে মমতাকে যদি না হারাতাম…'

সেই নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল জানান, এব্যাপারে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। তিনি বলেন, “গত কয়েক দিনে এমন কিছু মন্তব্য় দেখেছি আমরা। বেআইনি ভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রত্যর্পণের নিরিখেই দেখা উচিত বিষয়টিকে। এব্যাপারে অবশ্যই বাংলাদেশের সহযোগিতা কাম্য।”

এদিন জয়সওয়াল জানান, বাংলাদেশের তরফে ২৮৬০টি নাগরিকত্ব যাচাইকরণ প্রক্রিয়া আটকে রয়েছে। গত পাঁচ বছর ধরে পড়ে রয়েছে কিছু। দ্রুত সেগুলির নিষ্পত্তি ঘটিয়ে বেআইনি অনুপ্রবেশকারী প্রত্যর্পণের বিষয়টি মসৃণভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদী তিনি।

from india https://ift.tt/ZUEG4qB
via IFTTT
0 Comments