Malda News : সরকারি নির্দেশের পরই মালদায় চালু হোল্ডিং সেন্টার, আনা হল ৯ বাংলাদেশিকে; এবার ডিপোর্ট ?

<p><strong>সোমক লাহিড়ি, মালদা :</strong> সরকারের নির্দেশের পরই আজ থেকে মালদায় চালু হোল্ডিং সেন্টার। ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে ৯ বাংলাদেশিকে। ৯ বাংলাদেশির মধ্যে ৩ মহিলা সহ ৬ জন নাবালক ও নাবালিকা আছে। ৯ বাংলাদেশিকে গাজোল থেকে ধরে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের ২ সপ্তাহের মাথায়, অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। তাদের ফরেনার্স ব্রাঞ্চের তরফে শনিবার একটি নির্দেশিকায় সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। ভারতে অবৈধভাবে বসবাস করার কারণে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের, নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে।&nbsp;</p> <p>অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও হোল্ডিং সেন্টার তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলাশাসকের কাছে এই নির্দেশ এসে পৌঁছেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলাশাসকের দফতর সংলগ্ন এলাকাতেই এই হোল্ডিং সেন্টার করা হবে। যারা বাংলাদেশি বলে চিহ্নিত হয়েছেন, তাঁদের এখানে এনে রাখা হবে। ধীরে ধীরে তাঁদের ডিপোর্টে করার ব্যবস্থা করা হবে। এ প্রসঙ্গে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "আমাদের ভারতীয় নাগরিক নন, এরকম যে সমস্ত ব্যক্তি আছেন, তাঁদের আমাদের দেশ থেকে তাঁদের নিজের দেশে ফিরতে হবে। এটা তো খুবই জরুরি। প্রথম হচ্ছে, আমাদের রাজ্যকে সুরক্ষিত করব। আমাদের দেশকে সুরক্ষিত করব। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস...আমাদের রাজ্যটাকে রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জেহাদিদের একটা করিডর হিসাবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে।"</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/SHw45zI
via IFTTT

Post a Comment

0 Comments

Pappu Yadav : 'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি