কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ নিয়ে বড় দাবি উঠে আসছে। শিলিগুড়ি করিডরের কাছে পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হবে বলে জোর জল্পনা। কিন্তু সেই দাবি নস্যাৎ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এমন কোনও ভাবনাচিন্তা নেই বলে জানানো হল। (West Bengal Union Territory Claims)
পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন নিয়ে জল্পনার মধ্য়েই পিআইবি-র তরফে সত্যতা তুলে ধরা হল। সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, 'সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে যে, বিহারের কিছু জেলা এবং শিলিগুড়ি করিডরের কাছের কিছু এলাকা নিয়ে কেন্দ্রশাসিত এলাকা গড়ার পরিকল্পনা করছে কেন্দ্র। এই দাবি ভুয়ো। এমন কোনও প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করছে না কেন্দ্র। এই ধরনের তথ্য় তুলে ধরার আগে অবশ্যই সরকারি সূত্রকে দিয়ে যাচাই করে নিন'। (PIB Factcheck)
🚨 Fake News Alert
Social media posts are claiming that the Government is planning to create a new Union Territory comprising districts from Bihar and West Bengal near the Siliguri corridor.#PIBFactCheck
❌ This claim is #Fake
✅There is no such proposal under consideration… pic.twitter.com/jv8Fi9RKnF
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল করেছে মোদি সরকার। সিভি আনন্দ বোসকে সরিয়ে, তামিলনাড়ু থেকে আনা হয়েছে আর এন রবিকে। বিহারের রাজ্যপাল পদ থেকে আরিফ মহম্মদ খানকেও সরানো হয়েছে। দিল্লির নতুন রাজ্যপাল করা হয়েছে আমেরিকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তরনজিৎ সিংহ সাঁধুকে। কেরলের রাজ্যপাল রাজেন্দ্র ভি আরলেকরের হাতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তুলে দেওয়া হয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুতেও চলতি বছরই নির্বাচন।
পাশাপাশি, তেলঙ্গানা, মহারাষ্ট্র, নাগাল্য়ান্ড, হিমাচলপ্রদেশেও নতুন রাজ্যপাল রাজ্যপাল বসানো হয়েছে। লাদাখেও নতুন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করেছে কেন্দ্র।হঠাৎ এই রদবদল কেন, তা নিয়ে কাটাছেঁড়ার মধ্য়েই পশ্চিমবঙ্গ এবং বিহারকে নিয়ে জল্পনা শুরু হয়। দাবি ওঠে,পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের চেষ্টায় রয়েছে কেন্দ্র। কিছু দক্ষিণপন্থী হ্যান্ডল থেকেও তেমন পোস্ট চোখে পড়ে। এর সপক্ষে যুক্তি পেশ করা হয় যে, অনুপ্রবেশের দরুণ বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কিষাণগঞ্জ, কাটিহার, এবং শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলগুলির জনবিন্যাস পাল্টে গিয়েছে। অবিলম্বে ওই অঞ্চলগুলিকে কেন্দ্রের আওতায় না আনলে সেখানকার আদি বাসিন্দাদের কোনও অস্তিত্ব থাকবে না।
SIR নিয়ে টানাপোড়েনের মধ্যে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। শুক্রবার ধর্নামঞ্চ থেকে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। তিনি বলেন, "দিল্লির বাবুরা খাইয়েছেন বাংলা-বিহার ভাগ করে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল করবে! বাংলায় হাত দিয়ে দেখাক।" SIR নিয়ে টানাপোড়েনের মধ্যে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। সেই আবহেই এবার নিজেদের অবস্থান জানাল কেন্দ্র।
from india https://ift.tt/A4R2VDz
via IFTTT
0 Comments