নয়াদিল্লি : পাকিস্তান যতই তর্জন গর্জন করুক না কেন, তাদের নিয়ে ভারতের অবস্থান একই। তেমনই জানিয়ে দিল কেন্দ্র। প্রসঙ্গ, সিন্ধু জলচুক্তি সাসপেনশন। ভারত একই অবস্থানে অবিচল বলে জানিয়ে দিল কেন্দ্রীয় বিদেশ-মন্ত্রক। সীমান্তে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত দেওয়া অব্যাহত রাখার প্রসঙ্গ উল্লেখ করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, সিন্ধু জলচুক্তির বিষয়ে ভারতের অবস্থান সুসংগত। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তান ক্রমাগত মদত দিতে থাকায় এই চুক্তিটি বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। পাকিস্তানকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে তাদের সমর্থন পরিত্যাগ করতে হবে।

পাকিস্তানের মন্ত্রীর হুমকি...

চলতি সপ্তাহেই পাকিস্তানের এক মন্ত্রী ভারতের উদ্দেশে হুমকি দেন। তার ভিত্তিতেই বিদেশ-মন্ত্রকের তরফে এই অবস্থানের কথা জানিয়ে দেওয়া হল। সিন্ধু জলচুক্তির প্রসঙ্গ টেনে ওই মন্ত্রী হুমকি দিয়েছিলেন, ইসলামাবাদ সেই হাতগুলো ‘কেটে ফেলবে’—যা সিন্ধু নদের জলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিল।

পাকিস্তানের সংবাদ মাধ্যম 'ডন'-এর খবর অনুযায়ী, পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, "একটি কল রয়েছে যা প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করছেন। তিনি বলেন, পাকিস্তানে এক ফোঁটা জলও যেতে দেবেন না।" মালিকের এই মন্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ে।

from india https://ift.tt/BCpW6MR
via IFTTT
0 Comments